লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভয়ে কলম চালানোর আহ্বান মান্দার সংসদ সদস্যে টিপু'র

দলীয় ঐক্য অটুট রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : বাগেরহাটে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এরশাদ হোসেনের শুভেচ্ছা বার্তা

মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ব্যবসায়ীদের সতর্ক করলেন আইনমন্ত্রী

সব শিক্ষিত বেকারকে চাকুরি দেওয়া হবে---- বিমান প্রতিমন্ত্রী

গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

জুলাইয়ের শহীদ-আহতদের সম্মান নিশ্চিত করতে হবে: মেয়র ডাঃ  শাহাদাত হোসেন

জুলাইয়ের শহীদ-আহতদের সম্মান নিশ্চিত করতে হবে: মেয়র ডাঃ শাহাদাত হোসেন

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভয়ে কলম চালানোর আহ্বান মান্দার সংসদ সদস্যে টিপু'র

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভয়ে কলম চালানোর আহ্বান মান্দার সংসদ সদস্যে টিপু'র

আরিফ হোসেন : মান্দা নওগাঁ প্রতিনিধি 

নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু যেকোনো অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভয়ে কলম চালানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে চাঁদাবাজ ও ধান্দাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সংসদ সদস্য। সম্প্রতি মান্দা উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ লুটপাট, নামসর্বস্ব 'পকেট পিআইসি' (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন করে সরকারি বরাদ্দ আত্মসাৎ ও কাজের অপচয় নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদ প্রকাশের প্রেক্ষাপটেই তিনি সাংবাদিকদের সাথে এই বৈঠকে বসেন।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ডা. ইকরামুল বারী টিপু সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 

তিনি বলেন: জিরো টলারেন্স নীতি: "দেশের উন্নয়ন ত্বরান্বিত করাই আমাদের মূল লক্ষ্য। দুর্নীতির ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স দেখতে চাই। কাগজ-কলমে প্রকল্প আছে অথচ বাস্তবে অস্তিত্ব নেই এমন ভয়াবহ জালিয়াতিতে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।"

আইনি ব্যবস্থা: উন্নয়নের নামে লুটপাটকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ইতিবাচক রাজনীতি: সমাজ বিনির্মাণে পরিবর্তনশীল ও স্বচ্ছ রাজনীতি গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সাংবাদিকরা মান্দার বিভিন্ন প্রকল্পে সরকারি অর্থের অপচয় ও অনিয়মের বিস্তারিত চিত্র তুলে ধরেন। এমপি টিপু সাংবাদিকদের আরও গভীরভাবে অনুসন্ধান চালিয়ে সত্য তুলে ধরার অনুরোধ জানান এবং উপস্থাপিত বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভয়ে কলম চালানোর আহ্বান মান্দার সংসদ সদস্যে টিপু'র

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আরিফ হোসেন : মান্দা নওগাঁ প্রতিনিধি 

নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু যেকোনো অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভয়ে কলম চালানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে চাঁদাবাজ ও ধান্দাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সংসদ সদস্য। সম্প্রতি মান্দা উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ লুটপাট, নামসর্বস্ব 'পকেট পিআইসি' (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন করে সরকারি বরাদ্দ আত্মসাৎ ও কাজের অপচয় নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদ প্রকাশের প্রেক্ষাপটেই তিনি সাংবাদিকদের সাথে এই বৈঠকে বসেন।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ডা. ইকরামুল বারী টিপু সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 

তিনি বলেন: জিরো টলারেন্স নীতি: "দেশের উন্নয়ন ত্বরান্বিত করাই আমাদের মূল লক্ষ্য। দুর্নীতির ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স দেখতে চাই। কাগজ-কলমে প্রকল্প আছে অথচ বাস্তবে অস্তিত্ব নেই এমন ভয়াবহ জালিয়াতিতে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।"

আইনি ব্যবস্থা: উন্নয়নের নামে লুটপাটকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ইতিবাচক রাজনীতি: সমাজ বিনির্মাণে পরিবর্তনশীল ও স্বচ্ছ রাজনীতি গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সাংবাদিকরা মান্দার বিভিন্ন প্রকল্পে সরকারি অর্থের অপচয় ও অনিয়মের বিস্তারিত চিত্র তুলে ধরেন। এমপি টিপু সাংবাদিকদের আরও গভীরভাবে অনুসন্ধান চালিয়ে সত্য তুলে ধরার অনুরোধ জানান এবং উপস্থাপিত বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি