লগইন
প্রাইম টিভি
আপডেট : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত

‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’—এমপি ধলু

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় তিনটি বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের হাঁসাইগাড়ি বিল, গুটার বিলসহ একটি মুক্ত জলাশয়ে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।

পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ধলু বলেন, ‘আমাদের দেশ মৎস্য সম্পদে সমৃদ্ধ। প্রাকৃতিক জলাশয় রক্ষা করে দেশীয় মাছের উৎপাদন বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। এসব জলাশয়ে পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বাড়বে। পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি অবমুক্ত করা পোনামাছগুলো বড় হওয়ার সুযোগ দিতে স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ কারেন্ট জালের ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পাল (অ.দা.), নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম.আ. আল কাফি তুহিন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ অনেকে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, সরকারি এ নিয়মিত উদ্যোগের ফলে মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধি পাবে। এতে স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা ও গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’—এমপি ধলু

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় তিনটি বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের হাঁসাইগাড়ি বিল, গুটার বিলসহ একটি মুক্ত জলাশয়ে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।

পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ধলু বলেন, ‘আমাদের দেশ মৎস্য সম্পদে সমৃদ্ধ। প্রাকৃতিক জলাশয় রক্ষা করে দেশীয় মাছের উৎপাদন বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। এসব জলাশয়ে পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বাড়বে। পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি অবমুক্ত করা পোনামাছগুলো বড় হওয়ার সুযোগ দিতে স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ কারেন্ট জালের ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পাল (অ.দা.), নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম.আ. আল কাফি তুহিন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ অনেকে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, সরকারি এ নিয়মিত উদ্যোগের ফলে মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধি পাবে। এতে স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা ও গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি