লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কাশিমপুরের কারাবন্দীর ঢাকা মেডিকেলে মৃত্যু

পোরশায় অপচিকিৎসা বন্ধে কবিরাজ-ওঝাদের নিয়ে সেমিনার, কঠোর বার্তা প্রশাসনের

মান্দায় মাদকের সাথে উদ্ধার রামদা-চাইনিজ কুড়াল, গ্রেফতার ২

গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম হত্যা ও ডাকাতি: মূল দুই আসামি গ্রেপ্তার, রক্তমাখা চাকু ও স্বর্ণ উদ্ধার

সাতকানিয়ায় জাহেদ হত্যা মামলায়  বিএনপি নেতা জসিমকে  আসামি করার প্রতিবাদে মানববন্ধন।

নওগাঁ সদরের ১২ ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রহনপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, হেরোইন-ইয়াবা-গাঁজা উদ্ধার

সাভারে তুচ্ছ ঘটনায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআইকে পিটিয়ে হত্যা; গ্রেপ্তার এক

সাভারে তুচ্ছ ঘটনায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআইকে পিটিয়ে হত্যা; গ্রেপ্তার এক

পোরশায় অপচিকিৎসা বন্ধে কবিরাজ-ওঝাদের নিয়ে সেমিনার, কঠোর বার্তা প্রশাসনের

পোরশায় অপচিকিৎসা বন্ধে কবিরাজ-ওঝাদের নিয়ে সেমিনার, কঠোর বার্তা প্রশাসনের

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশায় অপচিকিৎসা, কুসংস্কার ও অন্ধবিশ্বাস প্রতিরোধে কবিরাজ, ওঝা ও গ্রাম্য পুলিশদের নিয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, পোরশা উপজেলায় কোনো ধরনের অপচিকিৎসা ও ভুয়া চিকিৎসা চলতে দেওয়া হবে না। চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ করে অপচিকিৎসা ও কুসংস্কার বন্ধ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সমাজ থেকে কুসংস্কার দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সেমিনারে বক্তব্য দেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান।

সেমিনারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় শতাধিক কবিরাজ, ওঝা ও গ্রাম্য পুলিশ সদস্য অংশ নেন। এ সময় বক্তারা অপচিকিৎসা থেকে বিরত থাকার পাশাপাশি সাধারণ মানুষকে ভুয়া চিকিৎসা ও কুসংস্কার পরিহার করে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতন করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় অপচিকিৎসা বন্ধে কবিরাজ-ওঝাদের নিয়ে সেমিনার, কঠোর বার্তা প্রশাসনের

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশায় অপচিকিৎসা, কুসংস্কার ও অন্ধবিশ্বাস প্রতিরোধে কবিরাজ, ওঝা ও গ্রাম্য পুলিশদের নিয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, পোরশা উপজেলায় কোনো ধরনের অপচিকিৎসা ও ভুয়া চিকিৎসা চলতে দেওয়া হবে না। চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ করে অপচিকিৎসা ও কুসংস্কার বন্ধ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সমাজ থেকে কুসংস্কার দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সেমিনারে বক্তব্য দেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান।

সেমিনারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় শতাধিক কবিরাজ, ওঝা ও গ্রাম্য পুলিশ সদস্য অংশ নেন। এ সময় বক্তারা অপচিকিৎসা থেকে বিরত থাকার পাশাপাশি সাধারণ মানুষকে ভুয়া চিকিৎসা ও কুসংস্কার পরিহার করে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতন করার আহ্বান জানান।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি