লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

নিয়ামতপুরে গরুচোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, গরু ও পিকআপ জব্দ

নাজমুল হক, নওগাঁ:

নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় জনগণের সহায়তায় গরুচোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা একটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে নিয়ামতপুর থানাধীন ছাতরা বাজার এলাকার সাপ্তাহিক গরুর হাটে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আন্তঃজেলা গরুচোর চক্রের কয়েকজন সদস্য কৌশলে হাট থেকে একটি গরু চুরি করে পূর্বনির্ধারিত একটি পিকআপ ভ্যানে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে সহায়তা করেন। পরে নিয়ামতপুর থানা পুলিশ গরু ও পিকআপসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মান্দারপাড়া এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে মো. জজ মিয়া (৫০) এবং ওরুন্দি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. রানা (৩১)।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

নিয়ামতপুরে গরুচোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, গরু ও পিকআপ জব্দ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নাজমুল হক, নওগাঁ:

নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় জনগণের সহায়তায় গরুচোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা একটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে নিয়ামতপুর থানাধীন ছাতরা বাজার এলাকার সাপ্তাহিক গরুর হাটে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আন্তঃজেলা গরুচোর চক্রের কয়েকজন সদস্য কৌশলে হাট থেকে একটি গরু চুরি করে পূর্বনির্ধারিত একটি পিকআপ ভ্যানে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে সহায়তা করেন। পরে নিয়ামতপুর থানা পুলিশ গরু ও পিকআপসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মান্দারপাড়া এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে মো. জজ মিয়া (৫০) এবং ওরুন্দি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. রানা (৩১)।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি