প্রতিবেদক: ওমর ফারুক: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩৫০ গ্রাম গাঁজাসহ মো. ইসমাইল হক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর থানাধীন কালিনগর ইংলিশ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ইসমাইল হক ওই এলাকার মৃত আবদুল লতিফের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইল হকের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে পুলিশ, র্যাব ও কাস্টমসের প্রতিনিধিরা অংশ নেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদক নিয়ন্ত্রণে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন