আমির হোসেন
নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড হাজারীহাট চৌরাস্তার উত্তর পাশে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল খালেকের বড় ছেলে আবদুল হালিমের বসতঘরে এক ভয়াবহ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
আমেরিকা প্রবাসী আবদুল হালিম এর সাথে কথা বলে জানা যায়, ৭ তারিখ রাত আনুমানিক ৩.০০ টার সময় আমার তালাবদ্ধ বাড়িতে একদল দুর্বৃত্ত ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে হামলা ভাংচুর করে চক্রটি নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিপুল পরিমাণ মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়।
আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসার টের পেয়ে তারা পালিয়ে যায় । কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল হাকিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কেউ এবিষয়ে আমাদেরকে অবগত করেনি তবে এখন আমরা বিষয়টি জানতে পেরেছি আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করবে এবং ঘটনার সত্যতা নিশ্চিত হলে আইনগত ব্যবস্থাগ্রহণ করবে। হামলা ও লুটপাটের এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বীর মুক্তিযোদ্ধা পরিবারের এই হামলা ও লুটপাটের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে তারা অভিযান শুরু করবে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন