শিমুল অধিকারী সুমন, চাঁদপুর :
জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত রোগীদের মুখে হাসি ফোটাতে চাঁদপুরের শাহরাস্তিতে শুরু হয়েছে বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার কর্মসূচি। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত এ উদ্যোগে অস্ত্রোপচারের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, হাসপাতালে থাকা এবং অস্ত্রোপচার-পরবর্তী স্পিচ থেরাপিও দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ কর্মসূচির প্রথম সেশনের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল।
কর্মসূচির প্রথম দিনেই ২০ জন রোগীর অস্ত্রোপচার কার্যক্রম শুরুর কথা জানানো হয়েছে। অধ্যাপক ডা. মুহাম্মদ কামারুজ্জামান (এফসিপিএস ও এমএস)-এর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল অস্ত্রোপচার কার্যক্রম পরিচালনা করছেন। হাসপাতালের চেয়ারম্যান ডা. আরিফ উল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এটি এককালীন কোনো চিকিৎসা ক্যাম্প নয়; বরং জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য নিয়মিত চিকিৎসাসেবা কার্যক্রম। দেশের যেকোনো প্রান্ত থেকে আসা রোগীরা এ কর্মসূচির আওতায় চিকিৎসাসেবা নিতে পারবেন। প্রতি তিন মাস অন্তর অথবা ১০ জন রোগী নিবন্ধিত হলে অস্ত্রোপচারের আয়োজন করা হবে। রোগীদের অস্ত্রোপচার থেকে শুরু করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, হাসপাতালে অবস্থান ও অস্ত্রোপচার-পরবর্তী স্পিচ থেরাপি—সবকিছুই বিনামূল্যে দেওয়া হবে।
হাসপাতালের চেয়ারম্যান ডা. আরিফ উল হাসান বলেন, দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসাসেবা দিতে গিয়ে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত অনেক রোগীর সন্ধান পাওয়া যায়। আর্থিক অসচ্ছলতা ও চিকিৎসাসুবিধার সীমাবদ্ধতার কারণে তাঁদের অনেকেই প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে পারেন না। এসব মানুষের চিকিৎসার সুযোগ সম্প্রসারণ এবং শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের যেকোনো স্থান থেকে আসা রোগীরা এ কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।
চিকিৎসক হিসেবে ডা. আরিফ উল হাসান এর আগেও কয়েকটি জটিল অস্ত্রোপচারের কারণে আলোচনায় এসেছেন। ২০২৬ সালের এপ্রিলে এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার এবং একই বছরের জুনে আরেক নারীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমার অপসারণ করেন তিনি। সর্বশেষ ৭ আগস্ট শাহরাস্তির একই হাসপাতালে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করা হয়। ওই নারীর পেটে এটি ছিল পঞ্চম অস্ত্রোপচার।
এ ছাড়া ২০২৪ সালে এক রোগীর পায়ুপথে আটকে থাকা একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করার ঘটনাতেও আলোচনায় আসেন তিনি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, শাহরাস্তিতে শুরু হওয়া এ নিয়মিত বিনামূল্যের চিকিৎসাসেবা জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের চিকিৎসা নিশ্চিত করা, স্বাভাবিক জীবনযাপনের সুযোগ বাড়ানো এবং তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন