লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মান্দায় খাস জমি দখল করে ইটের দেয়াল, অবরুদ্ধ কালভার্ট

আরিফ হোসেন: মান্দা নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের বেলশিং গ্রামে সরকারি খাস জমি দখল করে কালভার্ট সংলগ্ন স্থানে অবৈধভাবে স্থায়ী ইটের দেয়াল ও স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের বাধা ও আপত্তি উপেক্ষা করেই এই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বেলশিং গ্রামের মৃত ভবতুস প্রামাণিকের ছেলে শ্রী বরুণ কুমার প্রামাণিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি খাস জমির ওপর নির্মিত কালভার্টটি বেলশিং গ্রামের সামগ্রিক পানি নিষ্কাশনের প্রধান পথ। পুরো গ্রামের বৃষ্টির পানি এই কালভার্ট দিয়ে প্রবাহিত হয়। কিন্তু সম্প্রতি বরুণ কুমার প্রামাণিক কালভার্টের মুখের সাথে ঘেষে চারপাশে চার-পাঁচটি টিন দিয়ে ঘেরা দিয়ে ভেতরে রাজমিস্ত্রি লাগিয়ে ইটের দেয়াল তুলছেন।

গ্রামবাসী জানান, কালভার্টের মুখ বন্ধ করে ভবন ও স্থায়ী দেয়াল নির্মাণ করা হলে পুরো গ্রামে কৃত্রিম জলাবদ্ধতা দেখা দেবে। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও নানা গুঞ্জন তৈরি হয়েছে। কার ছত্রছায়ায় বা কিসের শক্তিতে তিনি সাধারণ মানুষের চলাচলের পথ ও পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম বন্ধ করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামের সাধারণ মানুষ। স্থানীয়রা বারবার নিষেধ করা সত্ত্বেও বরুণ কুমার প্রামাণিক কারো কথা না শুনে কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ।

এ বিষয়ে ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমি দু’দিন আগে জানতে পেরেছি। তবে ব্যস্ততার কারণে এখন পর্যন্ত সরজমিনে গিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ বা বিষয়টি প্রশাসনকে জানাতে পারিনি।”

বিষয়টি নিয়ে মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ-এর সাথে কথা বললে তিনি জানান, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত বা আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। তবে বিষয়টি প্রথম জানলাম। দ্রুত তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, অনতিবিলম্বে অবৈধ নির্মাণকাজ বন্ধ করে সরকারি খাস জমি ও কালভার্টের মুখ উন্মুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয় গ্রামবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মান্দায় খাস জমি দখল করে ইটের দেয়াল, অবরুদ্ধ কালভার্ট

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি