মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর কর্ম ও আদর্শ নতুন বাংলাদেশ গঠনে প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
শনিবার (১০ অক্টোবর) সকালে টাঙ্গাইলের সন্তোষ দরবার হলে বেগম আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মওলানা ভাসানী ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, মওলানা ভাসানীর আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। কৃষক, শ্রমিক, তাঁতি ও শ্রমজীবী মানুষের অধিকার, শ্রমের মর্যাদা এবং জীবনমান উন্নয়নে তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিতে হবে। একই সঙ্গে ভাসানী দম্পতির স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানগুলো সংরক্ষণ ও সচল রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
বেগম আলেমা খাতুন ভাসানীর অবদান তুলে ধরে শরীফুল আলম বলেন, তিনি ছিলেন শিক্ষানুরাগী এবং মওলানা ভাসানীর জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সহযোগী। বাবার কাছ থেকে পাওয়া জমি জনকল্যাণ ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কাজে ব্যবহারের সুযোগ করে দিয়ে তিনি মানুষের ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন থেকে ত্যাগ, জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার শিক্ষা পাওয়া যায়। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা।
এ সময় তিনি টাঙ্গাইলের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ন্যায় ও আদর্শের পথে চলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক নেতারা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে দুই প্রতিমন্ত্রীসহ অতিথিরা সন্তোষে মওলানা ভাসানী ও বেগম আলেমা খাতুন ভাসানীর কবর জিয়ারত করেন। তাঁরা পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠান শেষে বেগম আলেমা খাতুন ভাসানীকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন