লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ

‎সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ংকর: বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

নওগাঁয় ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক: তিন কর্মীসহ ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ১ লাখ ৪২ হাজার টাকা

সাভারের বনগাঁ ইউনিয়নে মশক নিধনে ৩ দিন ব্যাপী কার্যক্রমের উদ্বোধন

টেকনাফে এসআরবি ও ২ বিজিবির যৌথ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

সেন্টমার্টিনে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ।

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আটক আবুল হাসেম।

মাদারীপুরে পাটখড়ি র কদর বেড়েছে

মাদারীপুরে পাটখড়ি র কদর বেড়েছে

সাভারের বনগাঁ ইউনিয়নে মশক নিধনে ৩ দিন ব্যাপী কার্যক্রমের উদ্বোধন

সাভারের বনগাঁ ইউনিয়নে মশক নিধনে ৩ দিন ব্যাপী কার্যক্রমের উদ্বোধন

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:

সাভারে মশা তাড়াও এলাকা বাঁচাও এ স্লোগানকে ধারণ করে তিন দিন ব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলার বনগাঁও ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার   বিকেলে বনগাঁও ইউনিয়নে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আবুল খায়েরের ব্যক্তিগত উদ্যোগে এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বনগাঁও ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লার সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এডিস মশার বংশবিস্তার রোধে ফগার মেশিনের সাহায্যে ইউনিয়নের বিভিন্ন সড়ক, নর্দমা ও ঝোপঝাড়ে মশা নিধনকারী তরল ওষুধ ও স্প্রে ছিটানো হয়। ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লা এ কর্মসূচীর আওতায় রয়েছে বলে জানান এ কর্মসূচীর সাথে সংশ্লিষ্টরা।

কর্মসূচীর উদ্বোধনকালে প্রধান উদ্যোক্তা ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আবুল খায়ের বলেন, দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বনগাঁও ইউনিয়নের সাধারণ মানুষকে এই প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষিত রাখতেই আমরা স্বেচ্ছাসেবী হিসেবে উদ্যোগ নিয়েছি। তবে শুধু ওষুধ ছিটিয়ে মশা নিধন করা সম্ভব নয়। এর জন্য সবার আগে প্রয়োজন সামাজিক সচেতনতা। তাই আমাদের সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সর্বপরি আমাদেরকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। আগামী ৩ দিনব্যাপী এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় আমাদের মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গু মুক্ত না হওয়া পর্যন্ত আমরা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করব। এলাকার মানুষের সেবা করে সমাজে অনন্য দৃষ্টান্ত রাখতে চান আবুল খায়ের। এ জন্য তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার তরুণ যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সাভারের বনগাঁ ইউনিয়নে মশক নিধনে ৩ দিন ব্যাপী কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি