আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান।
কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও ২ বিজিবির যৌথ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া মন্দিরের জোড়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫-এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া মন্দিরের জোড়া সংলগ্ন জনৈক মঞ্জুর মেম্বারের প্রজেক্টের কেওড়া বাগানে বিপুল পরিমাণ ইয়াবা মজুতের খবর পাওয়া যায়। এর ভিত্তিতে এসআরবি-১৫ ও ২ বিজিবির সদস্যরা সেখানে যৌথ অভিযান চালান।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগে দিকবিদিক ছুটে পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে ওই কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি ও বিজিবির এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন