নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মাহফুজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাজলপুর গ্রামের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর বস্তাবর বিওপির একটি বিশেষ টহলদল।
আটক মাহফুজুর রহমান ধামইরহাট উপজেলার তালবুনা ছিলিমপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ২৬১/৫-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন