নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ আটকের পর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১৬ অক্টোবর) নওগাঁ জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত নেয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা ও সদস্যসচিব তাজুল ইসলাম তাজের যৌথ স্বাক্ষরে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে শাকিল হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শাকিল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা ছাত্রদল। নোটিশে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১২ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
শাকিল হোসেন (৩২) আত্রাই উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা। তিনি বলেন, ‘যেসব নেতা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন, ছাত্রদলে তাঁদের ঠাঁই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাকিল হোসেনকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
এদিকে জেলা ছাত্রদলের সদস্যসচিব তাজুল ইসলাম তাজ বহিষ্কারের বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে লেখেন, ‘সবার আগে সংগঠন, সবার আগে শৃঙ্খলা।’
দলীয় বিজ্ঞপ্তিতে অব্যাহতির কারণ হিসেবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের কথা বলা হলেও বিস্তারিত উল্লেখ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শাকিল হোসেনকে গাঁজাসহ আটক করেন। ওই দিন সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক দিনের কারাদণ্ড দেন।
এ ঘটনায় ১৪ অক্টোবর সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। পরে জেলা ছাত্রদল তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এর ধারাবাহিকতায় শুক্রবার তাঁকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন