লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে ইবনেসিনা ওষুধ কারখানায় আগুন

 কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে কালিয়াকৈর ও কোনাবাড়ী তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়।

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায়  দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানাটির অবস্থান। ওই কারখানার হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পরে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম বলেন, আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট কাজ করছে আরো চারটি ইউনিট ঘটনাস্থানে যাচ্ছে।  তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ওষুধ কারখানার  নির্বাহী পরিচালক (একজিকিউটিভ ডাইরেকটর) আব্দুল খালেক বলেন, ওষুধ কারখানায় আগুন লাগার পর কারখানার শ্রমিক দিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রনে রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে ইবনেসিনা ওষুধ কারখানায় আগুন

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

 কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে কালিয়াকৈর ও কোনাবাড়ী তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়।

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায়  দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানাটির অবস্থান। ওই কারখানার হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পরে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম বলেন, আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট কাজ করছে আরো চারটি ইউনিট ঘটনাস্থানে যাচ্ছে।  তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ওষুধ কারখানার  নির্বাহী পরিচালক (একজিকিউটিভ ডাইরেকটর) আব্দুল খালেক বলেন, ওষুধ কারখানায় আগুন লাগার পর কারখানার শ্রমিক দিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রনে রয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি