লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নওগাঁর ধামইরহাটে অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বন্ধ থাকা ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার দায়ে মেসার্স বিআরসি ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।

অভিযান সূত্রে জানা যায়, গত মৌসুমে বন্ধ থাকা ইটভাটাটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়। পরে এক লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার শর্তে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নওগাঁর ধামইরহাটে অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বন্ধ থাকা ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার দায়ে মেসার্স বিআরসি ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।

অভিযান সূত্রে জানা যায়, গত মৌসুমে বন্ধ থাকা ইটভাটাটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়। পরে এক লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার শর্তে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি