চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে জামে মসজিদ এলাকায় জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সাধারণ জনগণের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের কুফল, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে জনগণকে সচেতন করা হয়।
এ সময় স্থানীয়দের মাদক ব্যবসা ও মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। স্থানীয় জনগণও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন