লগইন
প্রাইম টিভি

রহনপুরে ৪০ পিস ইয়াবাসহ একজন আটক

রহনপুরে ৪০ পিস ইয়াবাসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার হঠাৎ পাড়া-২ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে হঠাৎ পাড়া-২ এলাকার বাসিন্দা বিমান (৪৭), পিতা- জারমানী, মাতা- জয়ন্তী, ওয়ার্ড-৫, রহনপুর পৌরসভা, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রহনপুরে ৪০ পিস ইয়াবাসহ একজন আটক

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার হঠাৎ পাড়া-২ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে হঠাৎ পাড়া-২ এলাকার বাসিন্দা বিমান (৪৭), পিতা- জারমানী, মাতা- জয়ন্তী, ওয়ার্ড-৫, রহনপুর পৌরসভা, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি