চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ লিটার চোলাইমদ ও ৩০০ লিটার ওয়াশসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) ভোর ৫টা থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত গোমস্তাপুর থানাধীন রহনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ভাটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে রাঙ্গামাটিয়া ভাটাপাড়া গ্রামের বাসিন্দা সূর্য শিং (৪২), পিতা- মৃত কাশিনাথ শিং, মাতা- মৃত চিন্তা দাসী, ওয়ার্ড-৬, রহনপুর ইউনিয়ন, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫ লিটার চোলাইমদ ও ৩০০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন