লগইন
প্রাইম টিভি
আপডেট : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সাভারে মজুরি বোর্ড গঠন এবং বাজার মূল্য সমন্বয় করে বেতন কাঠামো নির্ধারণের দাবীতে বিক্ষোভ মিছিল।

‎

‎গোপাল মালাকার,সাভার প্রতিনিধি।

‎

‎শুক্রবার (২ অক্টোবর) সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা সম্মুখে (শহিদ বেদীর সামনে) সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

‎সমাবেশে গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমিকদের মজুরি ও কর্মপরিবেশসংক্রান্ত দাবিগুলো তুলে ধরা হয়।

‎সমাবেশের ব্যানারে পোশাক শিল্পসহ সকল সেক্টরের শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। প্ল্যাকার্ডগুলোতে শ্রমিকদের ন্যায্য মজুরি, নারী শ্রমিকদের ছুটি এবং শ্রমিক অধিকার নিশ্চিত করার বিভিন্ন দাবিও তুলে ধরা হয়।

‎সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশন এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম সুজন,, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি আলী আকবর সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। 

‎সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন। সমাবেশটি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশন, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন শ্রমজীবী ঐক্য পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে।

‎

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সাভারে মজুরি বোর্ড গঠন এবং বাজার মূল্য সমন্বয় করে বেতন কাঠামো নির্ধারণের দাবীতে বিক্ষোভ মিছিল।

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

‎

‎গোপাল মালাকার,সাভার প্রতিনিধি।

‎

‎শুক্রবার (২ অক্টোবর) সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা সম্মুখে (শহিদ বেদীর সামনে) সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

‎সমাবেশে গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমিকদের মজুরি ও কর্মপরিবেশসংক্রান্ত দাবিগুলো তুলে ধরা হয়।

‎সমাবেশের ব্যানারে পোশাক শিল্পসহ সকল সেক্টরের শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। প্ল্যাকার্ডগুলোতে শ্রমিকদের ন্যায্য মজুরি, নারী শ্রমিকদের ছুটি এবং শ্রমিক অধিকার নিশ্চিত করার বিভিন্ন দাবিও তুলে ধরা হয়।

‎সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশন এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম সুজন,, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি আলী আকবর সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। 

‎সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন। সমাবেশটি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশন, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন শ্রমজীবী ঐক্য পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে।

‎

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি