প্রাইম টিভি

চিত্র বিচিত্র

রাস্তার অসহায় মানুষের মুখে হাসি ফোটালো 'হৃদয়ের ডাক' সংগঠন

রাস্তার অসহায় মানুষের মুখে হাসি ফোটালো 'হৃদয়ের ডাক' সংগঠনএসো স্বপ্ন দেখি-সুন্দর পৃথিবী গড়ি"—এই মানবিক স্লোগানকে ধারণ করে বন্দরনগরী চট্টগ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন 'হৃদয়ের ডাক'। নগরীর অবহেলিত, অসহায় ও পথচারী দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এক বেলা পুষ্টিকর আহারের এক ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন করেছে সংগঠনটি।​চট্টগ্রাম নগরীর সিইপিজেড (CEPZ) এলাকা থেকে শুরু করে কর্ণফুলী এরিয়া পর্যন্ত প্রথম বারের মতো এই মানবিক কার্যক্রমের শুভ সূচনা করা হয়। নিভৃত ও ব্যস্ত এই জনপদের প্রায় ১০০ জন অসহায় মানুষের মাঝে অত্যন্ত আন্তরিকতার সাথে ১৫ মে, শুক্রবার রাত ৯:২০ মিনিট এই খাবার বিতরণ করা হয়।  ক্ষুধার্ত মানুষের মুখে এক মুঠো অন্ন আর তৃপ্তির হাসি এই আয়োজনকে করে তোলে অনন্য।​"আমাদের সংগঠনের মূল উদ্দেশ্যই হলো মানুষের কল্যাণে কাজ করা। আজকের এই সামান্য আয়োজনে হয়তো আমরা তাদের পুরো জীবন পরিবর্তন করে দিতে পারবো না, কিন্তু তীব্র ক্ষুধার মাঝে তাদের মুখে অন্তত এক বেলার জন্য একটু হাসি ফোটাতে পেরেছি—এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা।"​কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সংগঠনের আরেক প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আনিছুর রহমান তাঁর বক্তব্যে বলেন:​"আমরা একটি সুন্দর ও মানবিক পৃথিবীর স্বপ্ন দেখি। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই 'হৃদয়ের ডাক' সংগঠনের আজকের এই দৃষ্টান্তমূলক আয়োজন। প্রথম বারের মতো আমরা ১০০ জন অসহায় মানুষের মাঝে আহার পৌঁছে দিতে সক্ষম হয়েছি। তবে আমাদের এই পথচলা এখানেই শেষ নয়। সমাজের বৃত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি আমার আকুল আহ্বান থাকবে—আপনারাও এগিয়ে আসুন। রাস্তার এই অবহেলিত, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান এবং তাদের কষ্ট দূর করতে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখুন।"​​মানবিক এই কার্যক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে খাবার বিতরণ সম্পন্ন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হেলাল উদ্দীন নোমান ও মোঃ আনিছুর রহমান।​এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক আব্দুল লতিফ সোহাগ এবং নিবেদিতপ্রাণ সদস্য মোঃ সবুজ হাওলাদার, মোঃ সুমন ইসলাম, মোঃ হৃদয়, মোঃ মাহিন ইসলাম, মোঃ জাকির হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।​উপস্থিত সাধারণ মানুষ ও পথচারীরা 'হৃদয়ের ডাক' সংগঠনের এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে সেই দোয়া ও শুভকামনা ব্যক্ত করেন।

রাস্তার অসহায় মানুষের মুখে হাসি ফোটালো 'হৃদয়ের ডাক' সংগঠন