‘আমি নিতে আসিনি, দিতে এসেছি। আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে পর্যাপ্ত দিয়েছেন। আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি একা চেয়ারম্যান হব না, আপনারাই হবেন চেয়ারম্যান। আপনাদের সঙ্গে নিয়েই ইউনিয়নের উন্নয়ন করতে চাই।’—এমন বক্তব্য দিয়ে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বরগুনার আমতলী উপজেলার ৩ নম্বর আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন হিরু।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর আঠারোগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে উপস্থিত ব্যক্তিরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা ও জনপ্রতিনিধির কাছে তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
বক্তব্যে মোশাররফ হোসেন হিরু বলেন, ‘আমি এমন একটি ইউনিয়ন গড়তে চাই, যেখানে কোনো মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব কিংবা মাদকের কারণে আতঙ্কে থাকবে না। মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারবে, ন্যায়বিচার পাবে এবং নিজের অধিকার নিয়ে কথা বলতে পারবে। জনপ্রতিনিধি হওয়ার অর্থ মানুষের ওপর কর্তৃত্ব করা নয়, বরং মানুষের সেবা করা।’
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কাজ করবেন। ইউনিয়ন পরিষদকে সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে চান তিনি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব নয়, জনগণের মতামত ও ন্যায্য অধিকারকে প্রাধান্য দেওয়ার কথাও জানান।
শিক্ষা ও সামাজিক উন্নয়নের বিষয়ে হিরু বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে ইসলামি শিক্ষার প্রসারে উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড বাড়ানোর প্রয়োজন রয়েছে। পাশাপাশি এলাকার উন্নয়নকাজে কোনো ধরনের দলীয় বা ব্যক্তিগত বৈষম্য করা হবে না।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘আমি জনগণের ইচ্ছার বাইরে যেতে চাই না। আপনারা যদি আমাকে চান, তাহলে আমি নির্বাচন করব। আর আপনারা যদি না চান, তাহলে নির্বাচন করব না। আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া নিয়েই সামনে এগোতে চাই।’
মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিরা এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন। তাঁরা জানতে চান, জনপ্রতিনিধি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে তাঁর পরিকল্পনা কী হবে। হিরু তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন।
স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মানুষের প্রত্যাশা শুধু রাস্তাঘাট বা অবকাঠামোগত উন্নয়নে সীমাবদ্ধ নয়। ন্যায়বিচার, নিরাপদ সামাজিক পরিবেশ, কর্মসংস্থানের সুযোগ, শিক্ষার প্রসার এবং ইউনিয়ন পরিষদে হয়রানিমুক্ত সেবা পাওয়াও গুরুত্বপূর্ণ। এসব প্রত্যাশা পূরণে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন বক্তারা।
সভায় উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের কয়েকজন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোশাররফ হোসেন হিরুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
শেষে আঠারোগাছিয়া ইউনিয়নের প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন