লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে পৌনে ৮ লাখ টাকার সার, সিমেন্ট ও কাঠ আটক

আবদুর রাজ্জাক,কক্সবাজার ব্যুরো প্রধান।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ৭২ হাজার টাকা মূল্যের সার, সিমেন্ট ও অবৈধ কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ অক্টোবর) হাটুভাঙ্গা টিলা, তুলাতলী, তিনছড়ি ও বাকখালী নদীসংলগ্ন ব্রিজ এলাকায় এসব অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়,সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে পৃথক অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরনের সার, ডায়মন্ড সিমেন্ট ও বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করা হয়।

আটক করা পণ্যের মধ্যে রয়েছে ৬৫০ কেজি বিভিন্ন ধরনের সার। এর মধ্যে ইউরিয়া ১০০ কেজি, টিএসপি ৩৫০ কেজি, ডিএপি ১৫০ কেজি ও পটাস ৫০ কেজি। এছাড়া ৮১ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ১৯৮ দশমিক ২৫ ঘনফুট অবৈধ কাঠ রয়েছে। কাঠের মধ্যে লালি গোল কাঠ ১৭৭ দশমিক ৭৭ ঘনফুট এবং আকাশমনি কাঠ ২০ দশমিক ৪৮ ঘনফুট

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অস্ত্র ও মাদক পাচার বন্ধে বিজিবির টহল ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সার, জ্বালানি তেল, ভোজ্যতেল ও সিমেন্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মূল্যবান বনজ সম্পদ অবৈধভাবে আহরণ ও পাচার প্রতিরোধেও সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ১১ বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে পৌনে ৮ লাখ টাকার সার, সিমেন্ট ও কাঠ আটক

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

আবদুর রাজ্জাক,কক্সবাজার ব্যুরো প্রধান।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ৭২ হাজার টাকা মূল্যের সার, সিমেন্ট ও অবৈধ কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ অক্টোবর) হাটুভাঙ্গা টিলা, তুলাতলী, তিনছড়ি ও বাকখালী নদীসংলগ্ন ব্রিজ এলাকায় এসব অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়,সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে পৃথক অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরনের সার, ডায়মন্ড সিমেন্ট ও বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করা হয়।

আটক করা পণ্যের মধ্যে রয়েছে ৬৫০ কেজি বিভিন্ন ধরনের সার। এর মধ্যে ইউরিয়া ১০০ কেজি, টিএসপি ৩৫০ কেজি, ডিএপি ১৫০ কেজি ও পটাস ৫০ কেজি। এছাড়া ৮১ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ১৯৮ দশমিক ২৫ ঘনফুট অবৈধ কাঠ রয়েছে। কাঠের মধ্যে লালি গোল কাঠ ১৭৭ দশমিক ৭৭ ঘনফুট এবং আকাশমনি কাঠ ২০ দশমিক ৪৮ ঘনফুট

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অস্ত্র ও মাদক পাচার বন্ধে বিজিবির টহল ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সার, জ্বালানি তেল, ভোজ্যতেল ও সিমেন্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মূল্যবান বনজ সম্পদ অবৈধভাবে আহরণ ও পাচার প্রতিরোধেও সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ১১ বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি