আনিসুল ইসলাম, গাজীপুর:
গাজীপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের হাড়িনাল-আফারখোলা এলাকায় পরকীয়া সংক্রান্ত দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে শারমিন নামের এক নারীর বিরুদ্ধে। গুরুতর আহত স্বামী আবিদকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ওই এলাকাতেই বসবাস করছিলেন আবিদ ও শারমিন। কিছুদিন ধরে পরকীয়া নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি স্ত্রীকে পরপুরুষের সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখে প্রতিবাদ জানান আবিদ। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়।
এরই জেরে শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টার পর আবিদ ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান শারমিন। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। স্বজনদের অভিযোগ, ঘটনার পরপরই শারমিন স্বামীর দুটি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান।
পরে আবিদের চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শারমিন পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন