লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁ সদর উপজেলার ৯ নম্বর চন্ডিপুর ইউনিয়নের ইলশাবাড়ী গ্রামে ঘাস কাটার মেশিনে হাত কেটে গুরুতর আহত হয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় যুবক জনির পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সমাজসেবক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী সামিউল ইসলাম পারভেজ। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৬টায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইলশাবাড়ী স্কুলের দক্ষিণ পাশে জনির বাড়িতে গিয়ে তাঁর পরিবারের হাতে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

 ইলশাবাড়ী গ্রামের আহাম্মাদের ছেলে জনি পেশাগত কাজ করার সময় অসাবধানতাবশত ঘাস কাটার মেশিনে হাত কেটে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর থেকে তিনি শয্যাশায়ী হয়ে পড়েছেন এবং কোনো ধরনের কাজ করতে পারছেন না। এতে পরিবারের উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক ও খাদ্য সংকটে পড়েছে পরিবারটি।

জনির অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন সামিউল ইসলাম পারভেজ। তিনি ব্যক্তিগত উদ্যোগে পরিবারের এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করে বাড়িতে পৌঁছে দেন। এর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম হুইল গুঁড়া, ১ লিটার ভোজ্যতেল ও একটি সাবান।

এদিকে আহত জনির চিকিৎসায় সহায়তার জন্য নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধনুর মাধ্যমে বিশেষ তহবিল থেকে আর্থিক সহায়তার ব্যবস্থা করেছেন পারভেজ। পরে তিনি ওই অর্থের খাম জনির হাতে তুলে দেন।

এ সময় সামিউল ইসলাম পারভেজ বলেন, “আমার জন্য দোয়া করবেন। বিগত দিনেও যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করব। আপনারা বিপদে-আপদে যেমন আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব।”

খাদ্যসামগ্রী ও চিকিৎসা সহায়তা পেয়ে জনির পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি