লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

পড়াশোনায় অনিচ্ছায় মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা: ছাদ থেকে পড়ে এক ছাত্র গুরুতর আহত, পালিয়েছে তিনজন

বামনী সরকারি মডেল  প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম দক্ষিণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

সাতকানিয়ায় দেশের ১৩তম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবিতে সেনাপ্রধান বরাবর আবেদন করেন শাহজাহান সম্রাট।

দিন দিন হারিয়ে যাচ্ছে মক্তবের পাঠদান: আরবি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে নতুন প্রজন্ম

মাগুরায় ইউটোপিয়া ক্যাডেট একাডেমির মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসাশিক্ষক কর্তৃক শিশু শিক্ষার্থী ধর্ষণচেষ্টা/ধর্ষণের অভিযোগ, গণপিটুনি ও আহত শিক্ষক উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসাশিক্ষক কর্তৃক শিশু শিক্ষার্থী ধর্ষণচেষ্টা/ধর্ষণের অভিযোগ, গণপিটুনি ও আহত শিক্ষক উদ্ধার

পড়াশোনায় অনিচ্ছায় মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা: ছাদ থেকে পড়ে এক ছাত্র গুরুতর আহত, পালিয়েছে তিনজন

পড়াশোনায় অনিচ্ছায় মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা: ছাদ থেকে পড়ে এক ছাত্র গুরুতর আহত, পালিয়েছে তিনজন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে একটি মডেল মাদ্রাসা থেকে পালানোর চেষ্টাকালে চতুর্থ তলার ছাদ থেকে পড়ে মো. তাওহিদ নামে হেফজ বিভাগের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে বসুরহাট মডেল মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

​এ সময় তাওহিদের সঙ্গে থাকা অপর তিন শিক্ষার্থী—শফিকুল ইসলাম, আবদুল্লাহ আল রাফসান ও নুর হোসেন তামিম রশি বেয়ে নিচে নেমে পালিয়ে যেতে সক্ষম হয়।

​স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, পড়াশোনায় অমনোযোগিতা এবং অনিচ্ছার কারণে ওই চার শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালানোর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তারা মাদ্রাসার চতুর্থ তলার ছাদ থেকে রশি ব্যবহার করে নিচে নামার চেষ্টা করে। তিনজন নিরাপদে নিচে নেমে যেতে পারলেও সবার ছোট শিক্ষার্থী তাওহিদ নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, আহত মো. তাওহিদ পবিত্র কোরআনের ৬ পারার এবং পালিয়ে যাওয়া অপর তিন শিক্ষার্থী ১২ পারার হাফেজ।

​এ বিষয়ে মাদ্রাসার শিক্ষকরা জানান, দুর্ঘটনায় আহত শিক্ষার্থী তাওহিদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করবে। অন্যদিকে, এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকরা গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেওয়ার কথা জানিয়েছেন। এদিকে, পালিয়ে যাওয়া তিন শিক্ষার্থীও ক্যামেরার সামনে তাদের পালানোর ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছে।

​দিনের বেলায় মাদ্রাসার ছাদ থেকে রশি বেয়ে শিক্ষার্থীদের পালানোর চেষ্টা এবং একজন গুরুতর আহত হওয়ার এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পড়াশোনায় অনিচ্ছায় মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা: ছাদ থেকে পড়ে এক ছাত্র গুরুতর আহত, পালিয়েছে তিনজন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে একটি মডেল মাদ্রাসা থেকে পালানোর চেষ্টাকালে চতুর্থ তলার ছাদ থেকে পড়ে মো. তাওহিদ নামে হেফজ বিভাগের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে বসুরহাট মডেল মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

​এ সময় তাওহিদের সঙ্গে থাকা অপর তিন শিক্ষার্থী—শফিকুল ইসলাম, আবদুল্লাহ আল রাফসান ও নুর হোসেন তামিম রশি বেয়ে নিচে নেমে পালিয়ে যেতে সক্ষম হয়।

​স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, পড়াশোনায় অমনোযোগিতা এবং অনিচ্ছার কারণে ওই চার শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালানোর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তারা মাদ্রাসার চতুর্থ তলার ছাদ থেকে রশি ব্যবহার করে নিচে নামার চেষ্টা করে। তিনজন নিরাপদে নিচে নেমে যেতে পারলেও সবার ছোট শিক্ষার্থী তাওহিদ নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, আহত মো. তাওহিদ পবিত্র কোরআনের ৬ পারার এবং পালিয়ে যাওয়া অপর তিন শিক্ষার্থী ১২ পারার হাফেজ।

​এ বিষয়ে মাদ্রাসার শিক্ষকরা জানান, দুর্ঘটনায় আহত শিক্ষার্থী তাওহিদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করবে। অন্যদিকে, এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকরা গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেওয়ার কথা জানিয়েছেন। এদিকে, পালিয়ে যাওয়া তিন শিক্ষার্থীও ক্যামেরার সামনে তাদের পালানোর ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছে।

​দিনের বেলায় মাদ্রাসার ছাদ থেকে রশি বেয়ে শিক্ষার্থীদের পালানোর চেষ্টা এবং একজন গুরুতর আহত হওয়ার এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি