অনুষ্ঠানের শুরুতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাশরুরাহ রহমান আজেরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আদিত্য চক্রবর্তী গীতা পাঠ করে। এরপর প্রধান শিক্ষক জনাব ফরিদ আহমেদ উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।
সমাবেশে সভাপতির আসন গ্রহণ করেন জনাব মমিন বাহার (এম.এ., বি.এড.)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. আশরাফুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জনাব মো. নিজাম উদ্দিন।
অভিভাবকদের মধ্য থেকে মুক্ত আলোচনায় অংশ নেন ফাতিহার মা, ফাহমীর মা, আদিত্যর বাবা এবং আজেরার মা। তাঁরা সন্তানদের লেখাপড়া ও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে নিজেদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।
এছাড়া আমন্ত্রিত অতিথি ও মেহমানদের মধ্যে বক্তব্য রাখেন জনাব আলমাছ খান বাহাদুর, রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনসার উল্লাহ এবং জনাব আনিসুল হক।
পাশাপাশি বিশেষ অতিথি জনাব নিজাম উদ্দিন স্যার এবং প্রধান অতিথি জনাব আশরাফুল আলম স্যার শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।
সবশেষে সভাপতি জনাব মমিন বাহার এর সমাপনী ভাষণের মাধ্যমে সমাবেশের কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন