লগইন
প্রাইম টিভি
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

পড়াশোনায় অনিচ্ছায় মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা: ছাদ থেকে পড়ে এক ছাত্র গুরুতর আহত, পালিয়েছে তিনজন

বামনী সরকারি মডেল  প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম দক্ষিণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

সাতকানিয়ায় দেশের ১৩তম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবিতে সেনাপ্রধান বরাবর আবেদন করেন শাহজাহান সম্রাট।

দিন দিন হারিয়ে যাচ্ছে মক্তবের পাঠদান: আরবি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে নতুন প্রজন্ম

মাগুরায় ইউটোপিয়া ক্যাডেট একাডেমির মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসাশিক্ষক কর্তৃক শিশু শিক্ষার্থী ধর্ষণচেষ্টা/ধর্ষণের অভিযোগ, গণপিটুনি ও আহত শিক্ষক উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসাশিক্ষক কর্তৃক শিশু শিক্ষার্থী ধর্ষণচেষ্টা/ধর্ষণের অভিযোগ, গণপিটুনি ও আহত শিক্ষক উদ্ধার

চট্টগ্রাম দক্ষিণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

চট্টগ্রাম দক্ষিণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
চট্টগ্রাম দক্ষিণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা দক্ষিণ আয়োজিত ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬’-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে পাসের হার ৪৯ শতাংশ।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।

গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম দক্ষিণের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪র্থ থেকে ১০ম শ্রেণির মোট ৬ হাজার ১৩২ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ৫ হাজার ৯৭৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে ২ হাজার ৯৩০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় পাসের হার ৪৯ শতাংশ। এদের মধ্যে মোট ৩৪৫ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুলে ৪৫ জন, সাধারণ গ্রেডে ৮০ জন এবং বিশেষ গ্রেডে ২২০ জন রয়েছে।শ্রেণিভিত্তিক বৃত্তির ফলাফলে ৪র্থ শ্রেণিতে ৯৯ জন, ৫ম শ্রেণিতে ৯৪ জন, ৬ষ্ঠ শ্রেণিতে ৩২ জন, ৭ম শ্রেণিতে ৩৩ জন, ৮ম শ্রেণিতে ৪৭ জন, ৯ম শ্রেণিতে ২০ জন এবং ১০ম শ্রেণিতে ২০ জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয়েছে।

এবারের পরীক্ষায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে রূপকানিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ কামাল চৌধূরী। পুরস্কার হিসেবে সে পাচ্ছে একটি ল্যাপটপ।

এ ছাড়া ‘টপ অব দ্য ক্লাস’ ক্যাটাগরিতে বাইসাইকেল বিজয়ীরা হলো—রূপকানিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী নাশাত আল রাফান, বেগম গুল চেমনআরা একাডেমী (স্কুল অ্যান্ড কলেজ)-এর ৮ম শ্রেণির শিক্ষার্থী সাজিদুল ইসলাম এবং কলাউজান সুখছড়ী গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠের ১০ম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ হোসাইন তানজিম।

একই ক্যাটাগরিতে ট্যাব বিজয়ীরা হলো—বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাবাচ্ছুম বিনতে দিদার, চুনতি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা নুর এবং একই বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা।

উল্লেখ্য, এবারের আয়োজনে শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে প্রায় ৭ লাখ টাকার বৃত্তি ও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

ফলাফল প্রকাশ উপলক্ষে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা দক্ষিণের পরিচালক ডি.এম. আসহাব উদ্দিন বলেন, “যারা বৃত্তি অর্জন করেছে, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তোমাদের এ অর্জন ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা হয়ে থাকুক। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, কিন্তু বৃত্তি অর্জন করতে পারোনি, তাদের বলব—এ অর্জনেই সন্তুষ্ট না থেকে আগামীতে সেরাদের সেরা হওয়ার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখো। আর যারা উত্তীর্ণ হতে পারোনি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। নিজেদের ভুল ও দুর্বলতা চিহ্নিত করে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করো। নিয়মিত অধ্যবসায় ও প্রচেষ্টার মাধ্যমে নিশ্চয়ই ভালো ফলাফল অর্জন করা সম্ভব।”###

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম দক্ষিণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি