লগইন
প্রাইম টিভি
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

পড়াশোনায় অনিচ্ছায় মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা: ছাদ থেকে পড়ে এক ছাত্র গুরুতর আহত, পালিয়েছে তিনজন

বামনী সরকারি মডেল  প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম দক্ষিণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

সাতকানিয়ায় দেশের ১৩তম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবিতে সেনাপ্রধান বরাবর আবেদন করেন শাহজাহান সম্রাট।

দিন দিন হারিয়ে যাচ্ছে মক্তবের পাঠদান: আরবি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে নতুন প্রজন্ম

মাগুরায় ইউটোপিয়া ক্যাডেট একাডেমির মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসাশিক্ষক কর্তৃক শিশু শিক্ষার্থী ধর্ষণচেষ্টা/ধর্ষণের অভিযোগ, গণপিটুনি ও আহত শিক্ষক উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসাশিক্ষক কর্তৃক শিশু শিক্ষার্থী ধর্ষণচেষ্টা/ধর্ষণের অভিযোগ, গণপিটুনি ও আহত শিক্ষক উদ্ধার

সাতকানিয়ায় দেশের ১৩তম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবিতে সেনাপ্রধান বরাবর আবেদন করেন শাহজাহান সম্রাট।

সাতকানিয়ায় দেশের ১৩তম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবিতে সেনাপ্রধান বরাবর আবেদন করেন শাহজাহান সম্রাট।
সাতকানিয়ায় দেশের ১৩তম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবিতে সেনাপ্রধান বরাবর আবেদন করেন শাহজাহান সম্রাট।

দক্ষিণ চট্টগ্রামের শিক্ষার মানোন্নয়ন ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দেশের ১৩তম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবিতে সেনাবাহিনী প্রধান বরাবর একটি আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। সম্প্রতি এই আবেদনটি করেন আসন্ন সাতকানিয়া পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী, কলামিস্ট এবং ঢাকার তেজগাঁও মহিলা কলেজের গণিত বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহজাহান (সম্রাট)।

​সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘাটিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ শাহজাহান সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও সাতকানিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের (২০০৮-২০০৯ সেশনের আহ্বায়ক কমিটির সদস্য) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন।

​আবেদনপত্রে মোহাম্মদ শাহজাহান উল্লেখ করেন, সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান 'বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ' অবস্থিত। কেবল রাজনীতি ও বাণিজ্যই নয়, সামরিক ও ভূরাজনৈতিক দিক থেকেও সাতকানিয়ার অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক গ্র্যান্ড-ট্রাঙ্ক রোড বা সড়ক-ই-আজম কিংবা এশিয়ান হাইওয়ের অন্যতম নিয়ন্ত্রণ বিন্দু হলো এই সাতকানিয়া। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম সংলগ্ন সীমান্ত, সাগর এবং বন্দরের যোগাযোগের ক্ষেত্রেও এই উপজেলার কৌশলগত অবস্থান দেশের প্রতিরক্ষার জন্য অপরিহার্য।

​বহিঃশত্রুর সম্ভাব্য আক্রমণের প্রসঙ্গ টেনে আবেদনে বলা হয়, এমন পরিস্থিতিতে সাতকানিয়া শত্রুপক্ষের অন্যতম প্রধান নিশানায় পরিণত হতে পারে। সেক্ষেত্রে 'সেনাই জনতা, জনতাই সেনা'—এই ডকট্রিন প্রয়োগের মাধ্যমে সাতকানিয়াকে প্রতিরক্ষার ঢাল হিসেবে গড়ে তোলা সম্ভব। আর এজন্য স্থানীয় তরুণদের মধ্যে সামরিক জ্ঞান, দেশপ্রেম ও প্রেরণা তৈরি করতে সাতকানিয়ায় একটি ক্যাডেট কলেজ স্থাপন অত্যন্ত জরুরি।

​সংশ্লিষ্টদের মতে, সাতকানিয়ায় একটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হলে এই অঞ্চলের শিক্ষা, অবকাঠামো ও আর্থসামাজিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন আসবে। দক্ষিণ চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থীরা হাতের নাগালেই বিশ্বমানের সামরিক ও সাধারণ শিক্ষার সুযোগ পাবে, যা পুরো অঞ্চলের শিক্ষার মানকে বহুদূর এগিয়ে নেবে। উল্লেখ্য, একসময় সাতকানিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সুনাম ছিল দেশজুড়ে; দূর-দূরান্ত ও বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী সাতকানিয়া সরকারি কলেজে পড়তে আসত। ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হলে এই জনপদ আবারও দেশের অন্যতম সেরা শিক্ষাকেন্দ্রে পরিণত হবে এবং তার হারানো গৌরব ফিরে পাবে। এ ছাড়া কলেজটিকে কেন্দ্র করে যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সুবিধা ও স্থানীয় অর্থনীতিতেও নতুন গতির সঞ্চার হবে।

​প্রভাষক মোহাম্মদ শাহজাহানের এমন সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাতকানিয়ার সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, দক্ষিণ চট্টগ্রামের প্রাণকেন্দ্র হিসেবে সাতকানিয়ায় একটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তিনি সাতকানিয়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবিটিই সেনাপ্রধানের কাছে তুলে ধরেছেন। এটি বাস্তবায়িত হলে সাতকানিয়ার সার্বিক মান উন্নয়নের পাশাপাশি নতুন প্রজন্ম সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।

​সবশেষে, সার্বিক দিক বিবেচনা করে সাতকানিয়ায় ক্যাডেট কলেজ স্থাপনের মাধ্যমে জাতীয় প্রতিরক্ষায় একটি প্রাতিষ্ঠানিক মাইলফলক উন্মোচনে সেনাপ্রধানের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আবেদনকারী মোহাম্মদ শাহজাহান (সম্রাট) ও সাতকানিয়ার সর্বস্তরের জনগণ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সাতকানিয়ায় দেশের ১৩তম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবিতে সেনাপ্রধান বরাবর আবেদন করেন শাহজাহান সম্রাট।

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি