লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চসিক প্রশাসকের সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্দর দিবস উদ্‌যাপনের প্রস্তুতি

কেরানীহাটে আধুনিক ফ্যাশনের নতুন ঠিকানা ‘রিমিক্স ২.০’-এর শুভ উদ্বোধন

সরকার প্রধানের এ সফরে মোংলা বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুনমাত্রা যোগ হবে বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দরে ৮ হাজার ২৫০ টন চিটাগুড় নিয়ে বিদেশি জাহাজ মভি হাই-হং

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

১৫ দিনের ব্যবধানে বিদেশি ফলের দাম প্রায় দ্বিগুণ।

১৫ দিনের ব্যবধানে বিদেশি ফলের দাম প্রায় দ্বিগুণ।

মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্দর দিবস উদ্‌যাপনের প্রস্তুতি

মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্দর দিবস উদ্‌যাপনের প্রস্তুতি
মোংলা বন্দর

আগামী ১ ডিসেম্বর মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্দর দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে চলছে নানা প্রস্তুতি। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বন্দর এলাকায় সাজসজ্জা, আলোকসজ্জা, ব্যানার-ফেস্টুন স্থাপনসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

‎দিবসটি ঘিরে বন্দরের কর্মকর্তা-কর্মচারী, বন্দর ব্যবহারকারী, আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ী ও স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করতে সংশ্লিষ্ট বিভাগগুলো প্রস্তুতি ও সমন্বয়ের কাজে ব্যস্ত সময় পার করছে।

‎মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্দর দিবস উদ্‌যাপনের এ বছর স্বল্প পরিসরে আয়োজন নিয়ে তাঁরা ব্যস্ত সময় পার করছেন। দিবসটি যথাযথভাবে উদ্‌যাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও আয়োজনের কাজ চলছে।

‎১৯৫০ সালের ১ ডিসেম্বর তৎকালীন চালনা বন্দর হিসেবে মোংলা বন্দরের যাত্রা শুরু হয়। শুরুতে খুলনার চালনা এলাকায় কার্যক্রম পরিচালিত হলেও পরবর্তী সময়ে ভৌগোলিক ও নাব্যতাসংক্রান্ত কারণে ১৯৫৩ সালে বন্দরের কার্যক্রম বর্তমান বাগেরহাটের মোংলা এলাকায় স্থানান্তর করা হয়। দীর্ঘ ৭৬ বছরের পথপরিক্রমায় বন্দরটি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

‎দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে মোংলা বন্দরের ভূমিকা ক্রমেই বিস্তৃত হচ্ছে। খাদ্যশস্য, সার, সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার, কয়লা, পাথর, তেল, এলপিজি, যন্ত্রপাতি ও বিভিন্ন শিল্পপণ্য আমদানির পাশাপাশি হিমায়িত মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানিতে এ বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সঙ্গে বন্দরটির অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।

‎বন্দরের সক্ষমতা আরও বাড়াতে নেওয়া হয়েছে আধুনিকায়ন ও সম্প্রসারণের নানা উদ্যোগ। প্রায় ৪ হাজার ৬৮ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ ও ১১ নম্বর জেটি নির্মাণ, কনটেইনার হ্যান্ডলিং ইয়ার্ড স্থাপন এবং ৪৯টি আধুনিক যন্ত্রপাতি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব অবকাঠামো ও সরঞ্জাম যুক্ত হলে বন্দরের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

‎সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং দীর্ঘদিনের অর্জন পর্যালোচনা, বন্দর ব্যবস্থাপনার উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্দর দিবস উদ্‌যাপনের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি