মোঃ ফরিদ উদ্দীন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে ‘উদ্যোক্তা সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড় ৩টায় কেরানীহাটে অবস্থিত সি-ওয়ার্ল্ড রিসোর্টের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি ও সাতকানিয়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ুম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আবু হুরায়রা, আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. এ কে এম ফজলুল হক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উপদেষ্টা ডা. আবু নাছের।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, “প্রতিটি ক্ষেত্রে হালাল উপার্জনের মাধ্যমে জীবনযাপন করা ফরজ, অন্যথায় কঠিন পরিণতি ভোগ করতে হবে। এই ফাউন্ডেশনে কোনো ধর্মীয় বা সামাজিক ভেদাভেদ নেই; হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সর্বস্তরের মানুষ আইবিডব্লিউএফ-এর সদস্য হতে পারবেন। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ শিল্প বিপ্লব গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “বিশ্বের বহু দেশ সঠিক ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করে দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের সঠিক পরিকল্পনার অভাবেই পিছিয়ে থাকতে হচ্ছে। তাই সুন্দর চিন্তাভাবনা ও সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে আমাদের সামনে এগোতে হবে। নিজেকে ও দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হলে উদ্যোক্তা হওয়া এবং সামর্থ্য অনুযায়ী শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যে যুক্ত হওয়ার বিকল্প নেই।”
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ সাতকানিয়া উপজেলা শাখার উপদেষ্টা তারেক হোসাইন, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম আযাদ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম কামরুজ্জামান, কর্ণফুলী উপজেলা শাখার সভাপতি ইলিয়াস, লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ফজলুল হক আযাদ এবং বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শোয়াইবুর রহমানসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন