লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ বিজিবির হাতে মাদক কারবারি আটক

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় ১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামীম হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হলারকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল।

আটক শামীম হোসেন উপজেলার ফাজিলপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ২৫৪/৫-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হলারকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দ করা মালামালসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ বিজিবির হাতে মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় ১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামীম হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হলারকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল।

আটক শামীম হোসেন উপজেলার ফাজিলপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ২৫৪/৫-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হলারকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দ করা মালামালসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি