কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈরে পূজার মণ্ডপের পাশের মেলা থেকে ১শ টাকার লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার বিকালে উপজেলার আটাবহ ইউনিয়নের জালশুকা প্রকাসের মোড় এলাকায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। অভিযুক্ত রুহুল আমিন বাবু পেশায় একজন দিনমজুর।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ওইদিন বিকালে ওই শিশু শিক্ষার্থী বাড়ির পাশে একটি পূজা মণ্ডপের পাশে সহপাঠীদের সঙ্গে মেলা দেখতে যায়। এ সময় ওই শিশুটিকে ১শ টাকা দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে পাশের লোকজন এসে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ব্যক্তিতে আটক করে গণপিটুনি দেয়। পরে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত রুহুল আমিন বাবুকে গ্রেফতার করে। এ ঘটনায় শিশুটি উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শহিদুল ইসলাম জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করা হয়েছে । এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন