লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চাঁদপুরে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, ৫ম বর্ষে পদার্পণ

কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর : 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি বলেছেন, দৈনিক কালবেলা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে। এটি বাংলাদেশের একটি ব্যতিক্রমধর্মী পত্রিকা। তিনি নিজেও নিয়মিত কালবেলা পড়েন এবং পত্রিকাটির একজন পাঠক।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে চাঁদপুর শহরের মুনিরা ভবনের হলরুমে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয়।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, কালবেলা যেভাবে নিষ্ঠার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি প্রত্যাশা করেন। পত্রিকাটি যত দিন প্রকাশিত হবে, তত দিন সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখবে—এটাই তাঁর আশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, কালবেলা দেশের অন্যতম ব্যতিক্রমধর্মী ও জননন্দিত পত্রিকা। প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির কাছে তাঁর প্রত্যাশা, এটি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং সাধারণ মানুষের কথা তুলে ধরবে। কালবেলা দীর্ঘদিন মানুষের কল্যাণে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চাঁদপুর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার বলেন, কালবেলা দেশের অন্যতম প্রধান দৈনিক পত্রিকা। পত্রিকাটি নিয়মিত বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আসছে। মতপ্রকাশের স্বাধীনতা, সত্য প্রকাশ এবং মানুষের পক্ষে সংবাদ পরিবেশন গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি আরও বলেন, দেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। এ দায়িত্ববোধ থেকে কালবেলা আগামী দিনগুলোতেও মানুষের প্রয়োজন, অধিকার ও কল্যাণের বিষয়গুলো তুলে ধরবে বলে তিনি প্রত্যাশা করেন। একই সঙ্গে অপতথ্য ও গুজব প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়সহ পত্রিকাটির সঙ্গে যুক্ত সাংবাদিকদের প্রশংসা করে ফয়সাল আহমেদ বাহার বলেন, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও মানুষের কথা তুলে ধরতে সাংবাদিকদের নিষ্ঠা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ। তিনি কালবেলা পরিবারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সাংবাদিক অমরেশ দত্ত জয়ের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার ও সদস্যসচিব সাবিত্রী রানী ঘোষ, কবি ও লেখক রফিকুজ্জামান রণি, পৌর মহিলা দলের নেত্রী ঈশিতা মাসুদ, চাঁদপুর জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন দত্ত ও সদস্যসচিব শিশির চন্দ্র শীল, পৌর যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অপু দাস, কালবেলার প্রতিনিধি শিমুল অধিকারী সুমন,  সাংবাদিক শেখ আল মামুন ও সুজন চৌধুরীসহ পত্রিকাটির পাঠক ও শুভানুধ্যায়ীরা।

আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উদ্‌যাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির সাফল্য, দীর্ঘায়ু এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি