সাজু মিয়া বিশেষ প্রতিনিধিঃ‘মোবাইল সাংবাদিকতার মাধ্যমে আগামী প্রজন্মের গল্পকার তৈরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোবাইল সাংবাদিকতা (MoJo) নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মোবাইল ফোন ব্যবহার করে সংবাদ সংগ্রহ, তৈরি ও উপস্থাপনের বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।‘ক্লাসরুম টু নিউজরুম: মোবাইল জার্নালিজম (MoJo) ট্রেনিং ওয়ার্কশপ অ্যান্ড স্ট্রিংগার ইনিশিয়েটিভ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। সহযোগিতায় ছিল ঢাকার মুদ্রণ ও অনলাইন গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)।বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২৩নং কক্ষে এ কর্মশালা হয়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের টিবিএসের সঙ্গে কাজ, পেশাদার নিউজরুমের সঙ্গে যোগাযোগ এবং নিজেদের তৈরি সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রকাশের সুযোগ তৈরি হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম।উপস্থিত ছিলেন এই কর্মশালা আয়োজনের আহ্বায়ক বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মশিহুর রহমান ও বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার।কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মশিহুর রহমান। পরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মাল্টিমিডিয়া বিভাগের প্রধান মজুমদার বাবু বক্তব্য দেন। ‘ক্লাসরুম টু নিউজরুম’ প্রকল্পের বিষয়ে ধারণা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও এই কর্মশালার লিড ট্রেইনার রাজীব নন্দী।মজুমদার বাবু ও অধ্যাপক রাজীব নন্দী কর্মশালায় মূল সেশন পরিচালনা করেন। এ ছাড়া কর্মশালায় টিবিএসের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইরফান ও এসআর শাওন মোবাইল সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে পৃথক উপস্থাপনা করেন।এই কর্মশালায় বিভাগের দ্বিতীয় বর্ষ থেকে এমএসএস প্রথম সেমিস্টারের ৫৭ জন শিক্ষার্থীরা অংশ নেন।স্বাগত বক্তব্যে অধ্যাপক মশিহুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সাংবাদিকতার নানা বিষয় জানলেও বাস্তবে কীভাবে এবং কোথায় সেই জ্ঞান প্রয়োগ করতে হবে, সে জায়গায় একটি ঘাটতি থেকে যায়। একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতার মাধ্যমে এই গ্যাপ কমানো সম্ভব। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা প্রশিক্ষণের পাশাপাশি মাস্টারক্লাস, লেকচার, সেমিনার, যৌথ কার্যক্রম ও ফিল্ড রিপোর্টিংয়ের মতো বাস্তব অভিজ্ঞতার সুযোগ পাবেন।তিনি শিক্ষার্থীদের কর্মশালাটিকে শুধু একটি প্রশিক্ষণ হিসেবে না দেখে বাস্তব কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ হিসেবে নেওয়ার আহ্বান জানান।দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মাল্টিমিডিয়া প্রধান মজুমদার বাবু বলেন, ‘আমাদের একটা প্ল্যান আছে—কানেক্টিং টু দ্য নিউজরুম। এর মাধ্যমে আপনারা টিবিএসের সঙ্গে কাজ করবেন, টিবিএসের হয়ে কাজ করবেন। এর মাধ্যমে স্টুডেন্টরা জেনে যাবে টিবিএসের নিউজরুমে কারা আছেন, কীভাবে সেখানে কাজ হয়। তাদের আর ঢাকায় গিয়ে ঘোরাঘুরি করতে হবে না। বিশ্ববিদ্যালয়ে থেকেই টিবিএসের সঙ্গে কাজ করার এবং নিউজরুমের সঙ্গে যোগাযোগ তৈরি করার সুযোগ হবে।’তিনি আরও বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি টিবিএসের জন্য প্রতিবেদন তৈরি ও প্রকাশের...