সাদিয়া ইসলাম, বকশীগঞ্জ ও জামালপুর :
জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অনলাইন নিউজ পোর্টাল সিএনএ এর আতিকুর রহমান সাজুকে সভাপতি এবং সমকাল প্রতিনিধি আব্দুর রাজ্জাক মিকাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে দেওয়ানগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচ তলায় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা শেষে প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক খাদেমুল ইসলাম কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটিতে কালের কন্ঠের দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদকে সিনিয়র সহ সভাপতি করা হয়েছে । এ ছাড়া সহসভাপতি হয়েছেন নাগরিক টিভির খাদেমুল ইসলাম অলিদ, ভোরের কাগজের বিল্লাল মন্ডল, বাংলা বাজার পত্রিকার আশরাফ হোসেন রাজা, চ্যানেল এসের ফারুক মিয়া, দৈনিক আমার সময়ের দেলোয়ার হোসেন ও দৈনিক বাংলার নজরুল ইসলাম।
এ ছাড়া প্রতিদিনের বাংলাদেশের মহসিন রেজা রুমেলকে যুগ্ম সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম পিকুলকে সহসাধারণ সম্পাদক এবং সাংবাদিক সাইফুল ইসলাম ফুলুকে সাংগঠনিক সম্পাদক, শহীদুল ইসলামকে সহ সংগঠনিক সম্পাদক, নুর এলাহী সাহিত্য বিষয়ক সম্পাদক এবং আজাদ হোসেনকে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মির প্লাবন লাভলুকে
প্রচার সম্পাদক, মুজাহেদুল ইসলাম খালেদ কে দপ্তর সম্পাদক করা হয়েছে।
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন সাংবাদিক নয়া দিগন্তের খাদেমুল ইসলাম, যুগান্তরের দেওয়ানগঞ্জ প্রতিনিধি মদন মোহন ঘোষ, ইত্তেফাকের রেজাউল করিম এলান, শাহীন মাহমুদ সাদা। তবে কমিটি এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে, নতুন সদস্য হিসেবে আরও নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান সাজু। তিনি বললেন এটি সংযোজন এবং
পরিমার্জন হতে পারে তবে, কারো বিয়োজন হবার কোন সুযোগ আর নেই। আগামী কয়েক দিনের ভেতর
সব কাজ শেষ করে পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ করা হবে।
এদিকে নবগঠিত এ কমিটিকে স্বাগত জানিয়েছেন দেওয়ানগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। দীর্ঘদিন পর সকল ক্লাব একত্র হয়ে নতুনভাবে কমিটি আত্মপ্রকাশ করায় সামাজিব যোগাযোগ মাধ্যমে অনেক কে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন