এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর ২০২৬ ইং তারিখ, সকাল ১০:০০ ঘটিকার সময় এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার কয়রা থানাধীন ৫নং কয়রা পাড়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন জলদস্যুর সহযোগিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, *১। হাফিজুর রহমান (৩৭), পিতা: কেরামত গাজী, ২। আব্দুর রহিম (২৬), পিতা: জামাল ফারুক, উভয় সাং: কয়রা, থানা: কয়রা, জেলা: খুলনা।গোপন সংবাদের ভিত্তিতে ও গ্রেপ্তারকৃত আসামি হাফিজ এর দেয়া তথ্যের ভিত্তিতে কয়রা থানাধীন ৫নং কয়রা ইউনিয়ন এর পাড়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জলদস্যুর দলপতি *ইয়াদ আলীপাড়, পিতা: মহরালী পাড়, সাং: কয়রা, থানা: কয়রা, জেলা: খুলনার* বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এসআরবি-৬ এর আভিযানিক দল দস্যুতার কাজে ব্যবহৃত *০৪টি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করে।গ্রেপ্তারকৃত দুইজন আসামির মধ্যে হাফিজের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে জলদস্যুদের সহযোগিতা করার তথ্য উপাত্ত পাওয়া গিয়েছে। এছাড়া দ্বিতীয় আসামি রহিমকে জলদস্যুদের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও রশদ সরবরাহ এবং এলাকায় সোর্স হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে দস্যুদেরকে সহযোগিতা করার তথ্য পাওয়া গিয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে খুলনা জেলার কয়রা থানায় অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক আসামিদ্বয়কে উদ্ধারকৃত আলামতসহ হস্তান্তর করা হবে।