লগইন
প্রাইম টিভি
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হত্যা ও দস্যুতার ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা ও দস্যুতার পৃথক দুটি ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ড ও দস্যুতার কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ভিকটিমের ২টি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- ১। জোবায়ের আহাম্মেদ ইমন (৩৩), ২। মোছাঃ জারা (২৫), ৩। সৈয়দ আব্দুল্লাহ আহাম্মেদ (২২) ও ৪। মোঃ নূর আলম খান ওরফে রবিন (২৯)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর দিবাগত রাতে কুতুবখালী বড় মাদ্রাসার পেছনের গলিতে রাইড শেয়ারিং চালক আরিফুল ইসলামকে (৪৬) ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তারা ভিকটিমের ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা রুজু হয়।

অপরদিকে গত ৫ নভেম্বর রাতে যাত্রাবাড়ীর কুতুবখালী মৎস্য আড়তের পেছনে আরেক রাইড শেয়ারিং চালক মোঃ এনামুল মোর্শেদকে ধারালো চাকুর ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে ভিকটিমের ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে ৯৬ হাজার টাকা উত্তোলন করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় দস্যুতা ও সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু হয়।

দুটি ঘটনার তদন্তে তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে প্রথমে ২১ নভেম্বর রাত ১০.০০ ঘটিকায় জোবায়ের আহাম্মেদ ইমন ও মোছাঃ জারাকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য ও পরবর্তী অভিযানে সৈয়দ আব্দুল্লাহ আহাম্মেদ এবং মোঃ নূর আলম খান ওরফে রবিনকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ড ও দস্যুতার কাজে ব্যবহৃত মোটরসাইকেল, নিহত ভিকটিম আরিফুল ইসলামের ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেল ও মোবাইল ফোন, দস্যুতার ঘটনায় ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, সুইচ গিয়ার চাকু, ইলেকট্রিক শকগান এবং বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের  আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

হত্যা ও দস্যুতার ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা ও দস্যুতার পৃথক দুটি ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ড ও দস্যুতার কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ভিকটিমের ২টি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- ১। জোবায়ের আহাম্মেদ ইমন (৩৩), ২। মোছাঃ জারা (২৫), ৩। সৈয়দ আব্দুল্লাহ আহাম্মেদ (২২) ও ৪। মোঃ নূর আলম খান ওরফে রবিন (২৯)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর দিবাগত রাতে কুতুবখালী বড় মাদ্রাসার পেছনের গলিতে রাইড শেয়ারিং চালক আরিফুল ইসলামকে (৪৬) ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তারা ভিকটিমের ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা রুজু হয়।

অপরদিকে গত ৫ নভেম্বর রাতে যাত্রাবাড়ীর কুতুবখালী মৎস্য আড়তের পেছনে আরেক রাইড শেয়ারিং চালক মোঃ এনামুল মোর্শেদকে ধারালো চাকুর ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে ভিকটিমের ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে ৯৬ হাজার টাকা উত্তোলন করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় দস্যুতা ও সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু হয়।

দুটি ঘটনার তদন্তে তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে প্রথমে ২১ নভেম্বর রাত ১০.০০ ঘটিকায় জোবায়ের আহাম্মেদ ইমন ও মোছাঃ জারাকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য ও পরবর্তী অভিযানে সৈয়দ আব্দুল্লাহ আহাম্মেদ এবং মোঃ নূর আলম খান ওরফে রবিনকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ড ও দস্যুতার কাজে ব্যবহৃত মোটরসাইকেল, নিহত ভিকটিম আরিফুল ইসলামের ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেল ও মোবাইল ফোন, দস্যুতার ঘটনায় ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, সুইচ গিয়ার চাকু, ইলেকট্রিক শকগান এবং বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের  আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি