হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেলে এ ঘটনা ঘটে।
সিআইআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের FZ501 ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তাঁর সব লাগেজ স্ক্যান করা হয়। শরীরে অবৈধ কোনো বস্তু লুকানো রয়েছে কি না, তা যাচাই করতে স্ক্যান করা হলে ওই যাত্রী নিজের কাছে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন।
পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর কাছ থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন