লগইন
প্রাইম টিভি
আপডেট : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার, মূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা

শান্তি ও উন্নয়ন চাই, আগুন সন্ত্রাস ও অস্থিরতা সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম

শান্তি ও উন্নয়ন চাই আগুন সন্ত্রাস ও অস্থিরতা সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে’এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম

আদালতের রায়ের পূর্ণ বাস্তবায়ন ও বকেয়া পাওনার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী

মোংলা বন্দরে দুটি নতুন কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি  সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস

নোয়াখালী কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, আনুমানিক মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট ​

নোয়াখালী কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, আনুমানিক মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট ​

আদালতের রায়ের পূর্ণ বাস্তবায়ন ও বকেয়া পাওনার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আদালতের রায়ের পূর্ণ বাস্তবায়ন ও বকেয়া পাওনার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
আদালতের রায়ের পূর্ণ বাস্তবায়ন ও বকেয়া পাওনার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আদালতের রায়ের পূর্ণ বাস্তবায়ন এবং দীর্ঘ ১৪ বছরের বৈষম্য দূর করার দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুনর্বহালকৃত ৯৮৮ জন কর্মকর্তা ও কর্মচারী। রবিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আজ রোববারের মধ্যে দাবি আদায় না হলে আগামীকাল সোমবার থেকে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

​রবিবার সকালে গাজীপুরের মূল ক্যাম্পাস প্রাঙ্গণে পুনর্বহালকৃত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়।

​সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, আদালতের রায়ের সামান্য কিছু অংশ বাস্তবায়ন করা হলেও অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয় এখনো উপেক্ষিত রয়েছে। মাসের পর মাস ধরে তাদের ন্যায্য অধিকার বঞ্চিত রাখা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

​আন্দোলনকারীরা অভিযোগ করেন, ১৪ বছর আগে যারা দুই গ্রেড নিচে চাকরি করতেন, বর্তমান বৈষম্যের কারণে আজ তাদের অধীনেই জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাজ করতে হচ্ছে—যা অত্যন্ত অবমাননাকর। অবিলম্বে পদোন্নতি ও যথাযথ বেতন ফিক্সেশন, জ্যেষ্ঠতা বজায় রাখা এবং ১৪ বছরের বকেয়া পাওনা একযোগে পরিশোধের দাবি জানান তারা।

​সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তথ্য ও সেবা দপ্তরের পরিচালক এবং চাকরি রক্ষা কমিটির সাবেক মহাসচিব মো. মিয়া হোসেন রানা।

​এদিকে, আজকের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে আগামীকাল থেকে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা নেমে আসতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আদালতের রায়ের পূর্ণ বাস্তবায়ন ও বকেয়া পাওনার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

আদালতের রায়ের পূর্ণ বাস্তবায়ন এবং দীর্ঘ ১৪ বছরের বৈষম্য দূর করার দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুনর্বহালকৃত ৯৮৮ জন কর্মকর্তা ও কর্মচারী। রবিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আজ রোববারের মধ্যে দাবি আদায় না হলে আগামীকাল সোমবার থেকে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

​রবিবার সকালে গাজীপুরের মূল ক্যাম্পাস প্রাঙ্গণে পুনর্বহালকৃত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়।

​সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, আদালতের রায়ের সামান্য কিছু অংশ বাস্তবায়ন করা হলেও অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয় এখনো উপেক্ষিত রয়েছে। মাসের পর মাস ধরে তাদের ন্যায্য অধিকার বঞ্চিত রাখা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

​আন্দোলনকারীরা অভিযোগ করেন, ১৪ বছর আগে যারা দুই গ্রেড নিচে চাকরি করতেন, বর্তমান বৈষম্যের কারণে আজ তাদের অধীনেই জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাজ করতে হচ্ছে—যা অত্যন্ত অবমাননাকর। অবিলম্বে পদোন্নতি ও যথাযথ বেতন ফিক্সেশন, জ্যেষ্ঠতা বজায় রাখা এবং ১৪ বছরের বকেয়া পাওনা একযোগে পরিশোধের দাবি জানান তারা।

​সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তথ্য ও সেবা দপ্তরের পরিচালক এবং চাকরি রক্ষা কমিটির সাবেক মহাসচিব মো. মিয়া হোসেন রানা।

​এদিকে, আজকের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে আগামীকাল থেকে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা নেমে আসতে পারে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি