লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার, মূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা

শান্তি ও উন্নয়ন চাই, আগুন সন্ত্রাস ও অস্থিরতা সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম

শান্তি ও উন্নয়ন চাই আগুন সন্ত্রাস ও অস্থিরতা সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে’এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম

আদালতের রায়ের পূর্ণ বাস্তবায়ন ও বকেয়া পাওনার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী

মোংলা বন্দরে দুটি নতুন কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি  সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস

নোয়াখালী কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, আনুমানিক মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট ​

নোয়াখালী কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, আনুমানিক মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট ​

শান্তি ও উন্নয়ন চাই আগুন সন্ত্রাস ও অস্থিরতা সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে’এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম

শান্তি ও উন্নয়ন চাই আগুন সন্ত্রাস ও অস্থিরতা সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে’এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম বলেছেন, এলাকার শান্তি বজায় রাখা এবং উন্নয়ন নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। কারও বাড়িতে গিয়ে অযথা হয়রানি বা হাতে আইন তুলে নেওয়ার পক্ষে তাঁরা নন; তবে শান্তি বিঘ্নিত করার চেষ্টা হলে বা কেউ আগুন সন্ত্রাস ও অস্থিরতা সৃষ্টি করতে চাইলে সামাজিকভাবে তা প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

​শুক্রবার (২০ নভেম্বর) পবিত্র জুমার নামাজ উপলক্ষে বসুরহাট পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

​বক্তব্যে আলহাজ্ব ফখরুল ইসলাম বলেন, “আমরা কারও বাড়িতে যাব না,আইন হাতে তুলে নেব না। আমরা চাই এ এলাকায় শান্তি। শান্তির জন্য যত ত্যাগ স্বীকার করা দরকার, আমরা করব। তবে কেউ যদি শান্তি বিঘ্ন করতে চায়, যেকোনো মূল্যে অশান্তিকে দূর করে এখানে শান্তির বাতাস অব্যাহত রাখতে হবে।

​সমাজের সচেতন শ্রেণির ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষকসহ সব সামাজিক শক্তি ঐক্যবদ্ধ ও সচেতন থাকলে কোনো অনিয়ম হতে পারে না। “আমরা চাই শান্তি ও উন্নয়ন। এর বাইরে অন্য কোনো অতিশয় দিয়ে কিছু  করা যাবেনা। 

​আগুন সন্ত্রাস ও অস্থিরতা রোধে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে এই সংসদ সদস্য বলেন, “কেউ যদি আগুন সন্ত্রাস করতে চায়, আগুন লাগাতে চায় বা এখানে অস্থিরতা করতে চায়—দয়া করে সামাজিকভাবে প্রতিরোধ করবেন।”

​দেশ ও গণতান্ত্রিক অধিকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশ টিকে থাকলে এবং রাজনীতি টিকে থাকলে সবাই রাজনীতি করার, দল করার ও নির্বাচনে অংশ নেওয়ার অধিকার পাবেন। দেশ না থাকলে মেম্বার, চেয়ারম্যান, এমপি বা মন্ত্রীর কোনো মূল্য থাকবে না। তাই সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি।

​এ সময় যেকোনো বিপদ বা দুর্ঘটনার খবর দ্রুত জানানোর আহ্বান জানিয়ে আলহাজ্ব ফখরুল ইসলাম বলেন, তিনি ও তাঁর দলীয় নেতাকর্মীরা এলাকার মানুষের পাশে আছেন। ফোন নম্বর কিংবা স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শান্তি ও উন্নয়ন চাই আগুন সন্ত্রাস ও অস্থিরতা সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে’এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম বলেছেন, এলাকার শান্তি বজায় রাখা এবং উন্নয়ন নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। কারও বাড়িতে গিয়ে অযথা হয়রানি বা হাতে আইন তুলে নেওয়ার পক্ষে তাঁরা নন; তবে শান্তি বিঘ্নিত করার চেষ্টা হলে বা কেউ আগুন সন্ত্রাস ও অস্থিরতা সৃষ্টি করতে চাইলে সামাজিকভাবে তা প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

​শুক্রবার (২০ নভেম্বর) পবিত্র জুমার নামাজ উপলক্ষে বসুরহাট পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

​বক্তব্যে আলহাজ্ব ফখরুল ইসলাম বলেন, “আমরা কারও বাড়িতে যাব না,আইন হাতে তুলে নেব না। আমরা চাই এ এলাকায় শান্তি। শান্তির জন্য যত ত্যাগ স্বীকার করা দরকার, আমরা করব। তবে কেউ যদি শান্তি বিঘ্ন করতে চায়, যেকোনো মূল্যে অশান্তিকে দূর করে এখানে শান্তির বাতাস অব্যাহত রাখতে হবে।

​সমাজের সচেতন শ্রেণির ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষকসহ সব সামাজিক শক্তি ঐক্যবদ্ধ ও সচেতন থাকলে কোনো অনিয়ম হতে পারে না। “আমরা চাই শান্তি ও উন্নয়ন। এর বাইরে অন্য কোনো অতিশয় দিয়ে কিছু  করা যাবেনা। 

​আগুন সন্ত্রাস ও অস্থিরতা রোধে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে এই সংসদ সদস্য বলেন, “কেউ যদি আগুন সন্ত্রাস করতে চায়, আগুন লাগাতে চায় বা এখানে অস্থিরতা করতে চায়—দয়া করে সামাজিকভাবে প্রতিরোধ করবেন।”

​দেশ ও গণতান্ত্রিক অধিকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশ টিকে থাকলে এবং রাজনীতি টিকে থাকলে সবাই রাজনীতি করার, দল করার ও নির্বাচনে অংশ নেওয়ার অধিকার পাবেন। দেশ না থাকলে মেম্বার, চেয়ারম্যান, এমপি বা মন্ত্রীর কোনো মূল্য থাকবে না। তাই সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি।

​এ সময় যেকোনো বিপদ বা দুর্ঘটনার খবর দ্রুত জানানোর আহ্বান জানিয়ে আলহাজ্ব ফখরুল ইসলাম বলেন, তিনি ও তাঁর দলীয় নেতাকর্মীরা এলাকার মানুষের পাশে আছেন। ফোন নম্বর কিংবা স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি