ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সোমবার সন্ধ্যায় মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুই স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে এসে স্কচটেপে মোড়ানো একটি ককটেল ছুড়ে দ্রুত সটকে পড়ে। ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। পরে পুলিশ সদস্যরা সেটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখেন।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই সন্ধ্যা ৭টার দিকে ইকুরিয়া বাজার এলাকায় বিকট শব্দে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শব্দ শুনে বাজারের ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, এলাকায় ভীতি সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্নভাবে তদন্ত চলছে।
এদিকে একই সন্ধ্যায় পোস্তগোলা ব্রিজের হাসনাবাদ অংশে একটি গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটে। এতে কেউ আহত হননি।
পরপর এসব ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন