লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নওগাঁয় সরকারি খাস বিল দখল করে মাছ চাষ, বন্ধ নৌপথ পাঁচ মাসেও অভিযোগের কার্যকর ব্যবস্থা নেই

পচা-বাসি উপকরণ ব্যবহারের দায়ে সিংগাইরে বেকারিকে জরিমানা

মান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশি অভিযান: মৎস্য অফিসের এক স্টাফসহ আটক

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জ্বালানি তেল কম দেওয়া ও অবৈধ এলপিজি বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের হাইমচরে ভূমি অফিসে সিসিটিভি ক্যামেরা স্থাপন, দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে মাঠে ইউএনও নজরুল ইসলাম

নওগাঁর মহাদেবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

চাঁদপুরে হোটেল ও আবাসিক বোর্ডিংয়ে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

ময়মনসিংহে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমিতির নামে প্রতারণার অভিযুক্ত এলবার্ট চৌধুরী আটক

বিপাকে শতাধিক মৎস্যজীবী

নওগাঁয় সরকারি খাস বিল দখল করে মাছ চাষ, বন্ধ নৌপথ পাঁচ মাসেও অভিযোগের কার্যকর ব্যবস্থা নেই

নওগাঁয় সরকারি খাস বিল দখল করে মাছ চাষ, বন্ধ নৌপথ পাঁচ মাসেও অভিযোগের কার্যকর ব্যবস্থা নেই

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ভুতুলিয়া/ভূতগাড়ি মৌজায় সরকারি খাস বিল দখল করে মাছ চাষ এবং জনসাধারণের নৌপথ বন্ধের অভিযোগ উঠেছে। এতে দীর্ঘদিন ধরে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করা শতাধিক মৎস্যজীবী বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে বর্ষা মৌসুমে নৌপথে চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের অভিযোগ, ভুতুলিয়া/ভূতগাড়ি মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ৪০ বিঘা সরকারি জলাশয় দীর্ঘদিন ধরে উন্মুক্ত বিল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতি বছর ছয় থেকে আট মাস বিলে পানি থাকায় স্থানীয় মৎস্যজীবীরা মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু সম্প্রতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. জালাল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল করে বাঁধ ও প্রতিবন্ধকতা নির্মাণের মাধ্যমে মাছ চাষের অভিযোগ উঠেছে।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, সরকারি রেকর্ডে ১০৭৬ নম্বর দাগে প্রায় ১ একর ৪১ শতাংশ জমি নৌকা চলাচলের ঘাট হিসেবে উল্লেখ রয়েছে। ৫৮ নম্বর দাগে রয়েছে প্রায় ১ একর ৪২ শতাংশ বিল। এ ছাড়াও বিভিন্ন দাগের সরকারি খাস জমি নিয়ে জলাশয়টি বিস্তৃত।

অভিযোগের বিষয়ে দখলকারীদের একজন মাহতাবের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রায় ১৪ বিঘা খাস জমি রয়েছে, তবে সেগুলো পত্তন নেওয়া। এ সময় অন্যান্য অভিযোগ অস্বীকার করেন তিনি।

হাঁসাইগাড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. জালাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন বক্তব্য প্রদান করেননি।

তবে অনুসন্ধানে জানা গেছে, পত্তন নেওয়া জমির কিছু অংশ অন্যদের কাছে বিক্রি অথবা লিজ দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুরের মতো খনন ও মাছ চাষ করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সরকারি খাস জমির শ্রেণি পরিবর্তন এবং এভাবে ব্যক্তিগতভাবে ব্যবহার করার বৈধতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় মৎস্যজীবী আশু বলেন, “আগের মতো বিলটি উন্মুক্ত করে দেওয়া হোক। এলাকার মৎস্যজীবীরা সারা বছর সেখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে চান। প্রভাবশালীদের কারণে এখন অনেকেই খাস জমিতে কুয়া বা পুকুরের মতো তৈরি করে মাছ চাষ করছেন। এতে আমরা মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছি।”

মৎস্যজীবীদের প্রতিনিধি আব্দুর রহমান বলেন, “বিলের সরকারি খাস জমি উন্মুক্ত করে দিয়ে মৎস্যজীবীদের উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার ব্যবস্থা পুনরায় চালু করার দাবি জানাচ্ছি।”

এদিকে, সরকারি রেকর্ডে নৌকা চলাচলের ঘাট হিসেবে উল্লেখিত জমিতে বাঁধ নির্মাণের ফলে বর্ষা মৌসুমে ভুতুলিয়া এলাকার মানুষ নৌকাযোগে কাঠখৈইর বাজারে যাতায়াত করতে পারছেন না। এতে কৃষিপণ্য পরিবহন, বাজারে যাতায়াতসহ দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল আমিন বলেন, “বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে সরকারি খাস বিলের অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণ, উন্মুক্ত জলাশয় পুনরুদ্ধার এবং জনসাধারণের নৌপথ চালু করা হোক। পাশাপাশি সরকারি সম্পত্তি রক্ষায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নওগাঁয় সরকারি খাস বিল দখল করে মাছ চাষ, বন্ধ নৌপথ পাঁচ মাসেও অভিযোগের কার্যকর ব্যবস্থা নেই

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি