মানিকগঞ্জের সিংগাইর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং পচা ও বাসি উপকরণ ব্যবহারের দায়ে আপ্যায়ন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে সিংগাইর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আপ্যায়ন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং পচা ও বাসি উপকরণ ব্যবহারের অপরাধে জিয়াউল হক নামের এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবীরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সিংগাইর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খাদ্য উৎপাদন ও বিপণনে অনিয়ম প্রতিরোধে নিয়মিত তদারকি এবং আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন সচেতন মহল।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন