নিজস্ব প্রতিবেদক:
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার জন্য দেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয় থেকে দেওয়া এক ধন্যবাদবার্তায় মন্ত্রী এ কৃতজ্ঞতা জানান।
ধন্যবাদবার্তায় বলা হয়, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও পর্যটনকেন্দ্রে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, সাইকেল শোভাযাত্রা এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গাইডেড সিটি ট্যুরের আয়োজন করা হয়।
এ ছাড়া দেশের বিভিন্ন জেলা ও পর্যটনকেন্দ্রে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়। এসব আয়োজনে পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা, সংগঠন ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নেন।
মন্ত্রী বলেন, বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচিতে সংসদ সদস্য, জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন, স্থানীয় সরকারের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন খাতের অংশীজন, পেশাজীবী সংগঠন, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের অংশগ্রহণ আয়োজনকে প্রাণবন্ত করেছে।
তাঁদের সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতায় এবারের বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
ধন্যবাদবার্তায় দেশের পর্যটনশিল্পকে আরও আধুনিক, নিরাপদ, টেকসই ও জনবান্ধব করে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্ত্রী বলেন, “আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে একটি নিরাপদ, টেকসই, আধুনিক ও জনবান্ধব পর্যটনশিল্প গড়ে তুলি।”
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনও জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন