লগইন
প্রাইম টিভি
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চাঁদপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজারে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে তিনটি গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করায় দুই ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে সাহেবগঞ্জ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে কোস্ট গার্ড, চাঁদপুর এবং হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। এ সময় বাজারের তিনটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ার পর এবং দোষ স্বীকারোক্তির ভিত্তিতে শাহাদাত সরদার (৩২) ও ওসমান গনি সরদার (৩২) নামের দুই ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী প্রত্যেককে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জব্দ করা কারেন্ট জাল বিধি মোতাবেক বিনষ্ট করার জন্য কোস্ট গার্ড, চাঁদপুর এবং হাইমচরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মৎস্যসম্পদ রক্ষা, দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার, বিক্রি ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চাঁদপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

চাঁদপুরের হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজারে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে তিনটি গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করায় দুই ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে সাহেবগঞ্জ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে কোস্ট গার্ড, চাঁদপুর এবং হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। এ সময় বাজারের তিনটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ার পর এবং দোষ স্বীকারোক্তির ভিত্তিতে শাহাদাত সরদার (৩২) ও ওসমান গনি সরদার (৩২) নামের দুই ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী প্রত্যেককে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জব্দ করা কারেন্ট জাল বিধি মোতাবেক বিনষ্ট করার জন্য কোস্ট গার্ড, চাঁদপুর এবং হাইমচরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মৎস্যসম্পদ রক্ষা, দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার, বিক্রি ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি