নওগাঁর মান্দা উপজেলায় এক আদিবাসী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের তানইল গ্রামে এই কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়রা জানান, গত রোববার (৯ নভেম্বর) রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত বৈদ্যপুর গ্রামের আব্দুল আলিম ভুট্টো (৫০) ও বেজোড়া গ্রামের এনামুল হককে (৩২) স্থানীয় লোকজন আটক করে রাতেই মান্দা থানা পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে তানইল গ্রামে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক অজিত মুন্ডা, জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার পাহান ও সহ-সাধারণ সম্পাদক অসিত ভুইমালি।
সমাবেশে বক্তারা বলেন, একটি সভ্য সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং নির্যাতনকারীদের কোনো স্থান নেই। আদিবাসী সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
এ ছাড়া ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত চার্জশিট প্রদান এবং গ্রেপ্তার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন