লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শিবচরে পদ্মা সেতুর টোল প্লাজায় হামলা ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি’র প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

পদ্মা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং দেশব্যাপী সহিংসতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মাদারীপুরের শিবচরে এক বিশাল প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১১ই নভেম্বর বুধবার সন্ধ্যায় ​শিবচর পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি শিবচর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​পৌরসভা বিএনপি’র আহ্বায়ক  মোঃ আবুল কালাম মল্লিকের নেতৃত্বে এই প্রতিবাদী মিছিলে বক্তারা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সকল প্রকার সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

​সমাবেশে মোঃ আবুল কালাম মল্লিক বলেন, "সহিংসতা নয়, আমরা শান্তি ও শৃঙ্খলা চাই। দেশের প্রতিটি রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ, তাই এসব ধ্বংস নয় বরং সর্বাত্মক সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দেশ ও জনগণের স্বার্থে যেকোনো অন্যায়, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।"

এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ইমতিয়ার চৌধুরী, মাদারীপুর তাতীদলের সদস্য সচিব শাহআলম মাদবরসহ আরো অনেকে।

​প্রতিবাদ মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীরা যেকোনো মূল্যে জাতীয় সম্পদ রক্ষা এবং এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখার দৃপ্ত শপথ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শিবচরে পদ্মা সেতুর টোল প্লাজায় হামলা ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি’র প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

পদ্মা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং দেশব্যাপী সহিংসতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মাদারীপুরের শিবচরে এক বিশাল প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১১ই নভেম্বর বুধবার সন্ধ্যায় ​শিবচর পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি শিবচর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​পৌরসভা বিএনপি’র আহ্বায়ক  মোঃ আবুল কালাম মল্লিকের নেতৃত্বে এই প্রতিবাদী মিছিলে বক্তারা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সকল প্রকার সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

​সমাবেশে মোঃ আবুল কালাম মল্লিক বলেন, "সহিংসতা নয়, আমরা শান্তি ও শৃঙ্খলা চাই। দেশের প্রতিটি রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ, তাই এসব ধ্বংস নয় বরং সর্বাত্মক সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দেশ ও জনগণের স্বার্থে যেকোনো অন্যায়, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।"

এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ইমতিয়ার চৌধুরী, মাদারীপুর তাতীদলের সদস্য সচিব শাহআলম মাদবরসহ আরো অনেকে।

​প্রতিবাদ মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীরা যেকোনো মূল্যে জাতীয় সম্পদ রক্ষা এবং এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখার দৃপ্ত শপথ ব্যক্ত করেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি