গাজীপুরে একটি চলন্ত বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী অলি (৩৮) নামের এক যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত মোহাম্মদ আলী অলি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর (উজান চন্নপাড়া) গ্রামের জাহের উদ্দিনের ছেলে।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানাধীন নয়নপুর এলাকায় (বাংলাদেশ বিমান বাহিনীর ২০৩ রক্ষণাবেক্ষণ ইউনিট গেইটের সামনে) এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদে খবর আসে যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড পরিবহনের একটি বাসে এক ব্যক্তি অবৈধ মাদক বহন করে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে নয়নপুর এলাকায় বাসটিতে তল্লাশি চালায় ডিএনসির একটি দল। এ সময় যাত্রী মোহাম্মদ আলী অলির কাছ থেকে দুই হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা কার্যালয়ের উপ-পরিচালক।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন