কাজী ছাইয়েদুল আলম বাবুলকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।এদিকে
জাতীয়তাবাদী দল(বিএনপির) ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল উল্লেখিত পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম,বিভিন্ন পত্র-পত্রিকাসহ অন্যান্য মাধ্যমে গাজীপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাকে অভিনন্দন ও শুভ কামনা জানান।নিয়োগপ্রাপ্ত হওয়ার পর কাজী ছাইয়েদুল আলম বাবুল এই পদে নিয়োগ পাওয়ায় তিনি যেন তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারেন সেই সুবাদে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।তার ব্যক্তিগত ফেসবুক পেইজে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন