ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কোতোয়ালী মডেল থানার একটি টিমকে এক লাখ টাকা পুরস্কার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান আলোচিত ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন ও দ্রুত আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কোতোয়ালী মডেল থানা পুলিশের সংশ্লিষ্ট টিমের হাতে এক লাখ টাকার পুরস্কার তুলে দেন। এ সময় ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের এমন উদ্যোগে ভালো কাজের স্বীকৃতি ও দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের উৎসাহিত করার পাশাপাশি অপরাধ দমনে আরও গতিশীল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন